ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

ম্যানসিটিতে যোগ দিলেন ক্লদিও এচিভেরি

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০৭:১৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০৭:১৮:০৬ অপরাহ্ন
ম্যানসিটিতে যোগ দিলেন ক্লদিও এচিভেরি
ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছিলেন এক বছরেরও বেশি সময় আগে। তবে এতদিন স্থায়ীভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দেননি জুনিয়র মেসি নামে খ্যাত আর্জেন্টিনার তরুণ ফুটবলার ক্লদিও এচিভেরি। অবশেষে ভগ্নাদশা ম্যানসিটিকে শক্তিশালী করতে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে উড়ে এসেছেন তিনি। এতদিন রিভার প্লেটে লোনে খেলছিলেন এচিভেরি। আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার সর্বশেষ দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে খেলছিলেন। আর্জেন্টিনার হয়ে ৯ ম্যাচে ৬ গোল করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও হন ১৯ বছর বয়সী তারকা। এচিভেরির আগে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে পাঁচ নতুন ফুটবলার যোগ দিয়েছেন ম্যানসিটিতে। তারা হলেন- মিডফিল্ডার নিকো গঞ্জালেস, ডিফেন্ডার আব্দুকোদির খুসানোভ, ভিতোর রেইস ও ক্রিশ্চিয়ান ম্যাকফারলেন এবং মিশরের ফরোয়ার্ড ওমর মারমুশ। এসব তারকার সঙ্গে এচিভেরির সংযুক্তি ম্যানসিটিকে আরও তরুণনির্ভর ও উদ্যমী করে তুলবে। ২০২৪ সালের জানুয়ারিতে যখন ম্যান সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হন এচিভেরি। তখন শর্ত ছিল, এক বছর রিভার প্লেটের হয়ে খেলেছেন তিনি। অবশেষে প্রিমিয়ার লিগের বর্তমান ও টানা চারবারের চ্যাম্পিয়ন ক্লাবটিতে যোগ দিয়ে এচিভেরি বলেন, ‘ফুটবল আমার জীবন। আমার স্বপ্ন ছিল ইউরোপের সেরা দলগুলোর একটির হয়ে খেলা। আজ আমি সেই স্বপ্নের আরও কাছাকাছি। ম্যানচেস্টার সিটি বিশ্বের অন্যতম সেরা দল। তারা শুধু শিরোপা জয় করে না, তারা খুব সুন্দর ফুটবল খেলে।’ এচিভেরির সঙ্গে সিটির চুক্তি ২০২৮ সাল পর্যন্ত।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ