ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

এসি মিলানের সাথে জয় পেলো ফেইনুর্ড

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ১০:১৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ১০:১৮:৩৬ অপরাহ্ন
এসি মিলানের সাথে জয় পেলো ফেইনুর্ড
টুর্নামেন্টের ফেবারিট ও দ্বিতীয় সফলতম ক্লাব এসি মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে ফেলেছে ফেইনুর্ড রটারডাম। প্লে-অফের দ্বিতীয় লেগে মিলানের বিপক্ষে ১-১ গোলে ড্র আর দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জিতে শেষ ষোলোতে উঠে গেছে নেদারল্যান্ডসের ক্লাবটি। এর আগে প্রথম লেগে ফেইনুর্ডের কাছে ১-০ গোলে হারে মিলান। তবে গত মঙ্গলবার ঘরের মাঠে ১ মিনিটেরও কম সময়ে প্রথম লেগের ঘাটতি পূরণ করে ইতালিয়ান ক্লাবটি। সান্তিয়াগো গিমেনেজ তার সাবেক ক্লাবের (ফেইনুর্ড) বিপক্ষে গোল করেন। এতে ১-০ গোলে এগিয়ে যায় মিলান। দুই সপ্তাহ আগে ফেইনুর্ড থেকে মিলানে যোগ দেওয়া গিমেনেজ গোল করলেও খুব একটা উচ্ছ্বাস দেখাননি। তবে সান সিরোর দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। বিরতির আগেই আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করে মিলান। হোয়াও ফেলিক্সকে একটি সুযোগ তৈরি করে দেন গিমেনেজ। কিন্তু তার শট গোলপোস্টের ওপর দিয়ে চলে যায়। ফেলিক্সের আরও একটি শট প্রতিহত করেন ফেইনুর্ড গোলরক্ষক টিমন ওয়েলেনরথার। এরপর থিও হার্নান্দেজ ফিরতি বল পোস্টের পাশ দিয়ে মেরে দেন। প্রথমার্ধে অতিথিরা একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি। তবে ৫১ মিনিটে মিলানের হার্নান্দেজের লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) খেলার মোড় ঘুরিয়ে দেয়। মিলানের ১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগ কাজে লাগায় ফেইনুর্ড। ৭৩ মিনিটে ক্যারানজা দারুণ এক হেডের মাধ্যমে ডাচ ক্লাবকে সমতায় ফেরান। ম্যাচের পর ক্যারানজা বলেন, ‘আমি এখনও অসুস্থ। আমি খুব ভালো অনুভব করিনি, তবে নেমে গোল করতে পারা সত্যিই অবিস্মরণীয় অভিজ্ঞতা।’ শেষ মুহূর্তে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে মিলান। থিয়াও একটি শক্তিশালী হেড করেন। শেষ পর্যন্ত দারুণ প্রতিরোধ গড়ে তুলে ফেইনুর্ড জয় নিশ্চিত করে। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন মিলানের ডিফেন্ডার কাইল ওয়াকার বলেন, ‘প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের শুরুর দিকে খেলার নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল। কিন্তু রেফারির সিদ্ধান্ত (হার্নান্দেজকে লাল কার্ড দেওয়া) খেলার মোড় ঘুরিয়ে দেয়।’ শেষ বাঁশি বাজার পর সান সিরোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ফেইনুর্ডের ডিফেন্ডার জিভাইরো রিড লাল কার্ড দেখেন। এই স্টেডিয়ামেই ১৯৭০ সালে ফেইনুর্ড তাদের ইতিহাসের সবচেয়ে বড় জয় পেয়েছিল। অতিরিক্ত সময়ে সেল্টিককে হারিয়ে ইউরোপিয়ান কাপ জেতে ডাচ ক্লাবটি। ওই আসরে দ্বিতীয় রাউন্ডে মিলানকেও ২-১ ব্যবধানে হারিয়েছিল তারা। শেষ ষোলোতে ফেইনুর্ডের প্রতিপক্ষ হবে ইন্টার মিলান অথবা আর্সেনালের বিপক্ষে। আগামীকাল শুক্রবার ড্রয়ের মাধ্যমে সেটি নির্ধারিত হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ