ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে-আমীর খসরু কুমিল্লায় গুলি করে ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা শীতে আশঙ্কাজনক হারে আগুনে পোড়া রোগী বাড়লেও চিকিৎসা সঙ্কট তীব্র উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে ভোটে নিরাপত্তা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দিয়েছে হিন্দু মহাজোট গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ সরকারের মর্যাদা ও সংগ্রামের প্রতীক খালেদা জিয়া ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাঞ্জলি গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ৩ ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার ১০ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নতুনধারা ফাউন্ডেশন রাঙামাটিতে গাড়ি পড়ে নিহত ২ জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই মাছ-মাংস সাধারণ মানুষের নগালের বাইরে, কিছুটা কমেছে ডিমের দাম দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার রূপান্তরে ‘ঢাকা ঘোষণা’

গাজীপুরে চার সাংবাদিকের ওপর হামলা, আটক এক

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ১০:২৮:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ১০:২৮:২৬ পূর্বাহ্ন
গাজীপুরে চার সাংবাদিকের ওপর হামলা, আটক এক
জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুর সদর উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক। এই ঘটনায় আব্দুল্লাহ নিরব নামে এক যুবককে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ। গত শুক্রবার সদর উপজেলার নয়নপুর বড়ইবাগান এলাকায় ওই ঘটনা ঘটে। হামলার শিকার এক সাংবাদিক জয়দেবপুর থানায় লিখিত এজাহার দায়ের করেন। আহত সাংবাদিকরা হলো, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার গাজীপুর প্রতিনিধি রুকনুজ্জামান খান, বিডি ২৪ লাইভ গাজীপুর প্রতিনিধি রাসেল শেখ, দৈনিক তরুণকণ্ঠ পত্রিকার উত্তর প্রতিনিধি নজরুল ইসলাম এবং দৈনিক মুক্ত বলাকা পত্রিকার স্টাফ রিপোর্টার মিলন শেখ। আহত সাংবাদিকরা জানান, সরকারি বনভূমিতে গাছ কেটে অবৈধ দখলের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ভূমিদস্যু শাহাবুল ইসলাম (৫৮), তার ছেলে আব্দুল্লাহ নিরব (২০), নাঈম মিয়া (২৮) এবং তাদের সহযোগী মৃত আঃ রহমানের ছেলে আকবর আলী (৫০)-সহ অজ্ঞাতনামা ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয়। পরে হামলাকারীরা সাংবাদিকদের মারধর করে এবং তাদের ক্যামেরা, মোটরসাইকেল, মোবাইলসহ মূল্যবান সামগ্রী লুট করে। হামলার ঘটনায় আহত সাংবাদিকরা শুক্রবার রাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং পরে থানায় এজাহার দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে হামলায় জড়িত আব্দুল্লাহ নিরবকে আটক করেছেন। স্থানীয় সাংবাদিকরা হামলায় দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম জানান, সাংবাদিকদের ওপর হামলা ও মারধরের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। আমরা লিখিত এজাহার পেয়েছি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য