ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

ডিবি পরিচয়ে ডাকাতি, যুবলীগ নেতাসহ গ্রেফতার ১২

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৫:০৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৫:০৬:৪৮ অপরাহ্ন
ডিবি পরিচয়ে ডাকাতি, যুবলীগ নেতাসহ গ্রেফতার ১২
রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির ঘটনায় মতিঝিল এলাকার যুবলীগ নেতাসহ ডাকাতচক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ধানমন্ডি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন বেল্লাল চাকলাদার (৪৫), মো. মঞ্জু (৪০), সাইফুল ইসলাম (৪০), মো. রাসেল (২৮), মো. জাহিদ (২৪), মো. জাকির প্রকাশ ওরফে তৌহিদ (৪০), মো. ইসমাইল হোসেন (৩৩), মো. হিরা শেখ (৩৫), মো. রফিক (৩৫), মো. বাধন (৩০), চাঁন মিয়া (৫৪), ও মো. আসলাম খাঁন (৪৫)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, মোবাইল ফোন, ডাকাতি করে নেয়া ট্রাক ও ১০টি তেল ভর্তি ড্রামসহ ৪৬টি ড্রাম উদ্ধার করা হয়। গতকাল সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম। তিনি বলেন, গত ৭ জানুয়ারি আব্দুল কাদের নামে একজন পরিবহন ব্যবসায়ী ধানমন্ডি থানায় অভিযোগ করেন তার মালিকানাধীন একটি ট্রাকের চালক মো. নয়ন ও হেলপার মো. জামিরুল ইসলাম গত ২ জানুয়ারি সন্ধ্যায় ৬০টি পাম অয়েলের ড্রামের চালান নিয়ে চট্টগ্রাম থেকে কুষ্টিয়ার ভেড়ামারার উদ্দেশে যাত্রা করেন। ৩ জানুয়ারি রাত ৩টার দিকে ধানমন্ডির মিরপুর রোডের হোটেল আড্ডার সামনে ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল দুটি মাইক্রোবাস করে এসে ডিবি পুলিশ পরিচয়ে পিস্তল ঠেকিয়ে ট্রাকের চালক ও হেলপারসহ তেলবাহী ট্রাকটি নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ড্রাইভার ও হেলপারকে জোর পূর্বক চেতনা নাশক ওষুধ সেবন করিয়ে হাত ও চোখ বেঁধে কেরানীগঞ্জের রসুলপুর এলাকায় ফেলে দেয়। ডিসি মো. মাসুদ আলম বলেন, ঘটনার ১৯ দিন পর গত ২২ জানুয়ারি রাত ৩টার দিকে একই কায়দায় ডাকাত দল মোহাম্মদপুর থানাধীন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে থেকে ৭৫ ড্রাম সয়াবিন তেল বোঝাই আরেকটি ট্রাকে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনা মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গত ৩০ জানুয়ারি রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে মঞ্জু, সাইফুল ইসলাম, রাসেল ও জাহিদকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গত রোববার ডাকাতির মূল হোতা মো. জাকির প্রকাশ ওরফে তৌহিদকে ঢাকার কেরানীগঞ্জ আরশি নগর থেকে, মো. ইসমাইল হোসেন, মো. হিরা শেখ, মো. রফিককে ঘাটারচর থেকে, বাধনকে দক্ষিণ কেরানীগঞ্জ পানগাঁও থেকে, চাঁন মিয়াকে মহাখালী থেকে বেল্লাল চাকলাদারকে ঢাকার শনির আখড়া থেকে আসলাম খাঁনকে এবং মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে গ্রেফতারকৃত আসলাম খাঁনের স্বীকারোক্তি ও দেখানো মতে, মুন্সীগঞ্জের বিসিক এলাকার গোডাউন থেকে ১০টি তেল ভর্তি ড্রাম, ৩৬টি খালি তেলের ড্রাম উদ্ধার করা হয়। এছাড়া গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা নোহা গাড়ি, একাধিক বাটন ফোন ও একটি লুণ্ঠিত ট্রাক উদ্ধার করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স