ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহর খেলা নিয়ে সিদ্ধান্ত আজকে

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৭:৪৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৭:৪৩:৪৯ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহর খেলা নিয়ে সিদ্ধান্ত আজকে
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের তারকা বোলার জাসপ্রীত বুমরাহকে নিয়ে বিপাকে আছে ভারত। টানা খেলার ধকল সামলাতে গিয়ে সর্বশেষ বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে চোটে পড়েন বুমরাহ। তখন থেকেই মাঠের বাইরে আছেন তিনি। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে থাকা বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রেখেছে ভারত। এর আগে ইংল্যান্ড সিরিজে একটি ম্যাচে খেলার কথা ছিল তার। তবে প্রক্রিয়া মেনে ঠিকঠাক সময়মতো বুমরাহ সেরে উঠতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বুমরাহর ব্যাপারে সিদ্ধান্ত আসবে আজ মঙ্গলবার। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির কাছে চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ দিন আজ। ক্রিকইনফো জানিয়েছে, বিসিসিআই এর সেন্টার অব এক্সিলেন্সে ব্যাঙ্গালুরুতে বুমরাহর পিঠের স্ক্যান করানো হয়েছে। বিসিসিআই এর মেডিকেল দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টকে বুমরাহর ফিটনেসের ব্যাপারে আপডেট দিবে মেডিকেল দল। ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচে আহমেদাবাদে তাকে পাওয়ার আশা থাকলেও আহমেদাবাদে না গিয়ে স্ক্যান করানোর জন্য ব্যাঙ্গালুরুতে যেতে হয়েছে বুমরাহকে। সেই স্ক্যানের রিপোর্টের উপরই এখন নির্ভর করছে সবকিছু। ক্রিকইনফো জানিয়েছে, বুমরাহকে যদি একদম পাওয়াই না যায়, সেক্ষেত্রে হার্শিত রানাকে বদলি হিসেবে দলে নেবে ভারত। ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডেতে খেলেছেন রানা। তবে যদি টুর্নামেন্টের শেষ অংশে বুমরাহকে পাওয়ার কোনো সম্ভাবনা থাকে তখন তাকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে ভারত। চূড়ান্ত দল ঘোষণার পর দলে পরিবর্তন আনতে আইসিসির অনুমতি লাগবে ভারতের। যদি বুমরাহ চোট থেকে সেরে উঠতে না পারেন সেক্ষেত্রে বদলি হিসেবে অন্য কাউকে নেওয়ার জন্য আইসিসির অনুমতি পেতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ ‘এ’ তে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের অভিযান। টুর্নামেন্টের মূল আয়োজক বাংলাদেশ হলেও হাইব্রিড মডেলে ভারত নিজেদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ