ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

‘মাছের প্রজনন বাড়াতে কীটনাশক ব্যবহার কমাতে হবে’

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৯:৫৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৯:৫৬:২৭ অপরাহ্ন
‘মাছের প্রজনন বাড়াতে কীটনাশক ব্যবহার কমাতে হবে’
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাইক্কা বিল পরিদর্শন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন হাওরে ধান ও মাছ উৎপাদনে দুই মন্ত্রণালয় সংঘাতের মধ্যে আছে। বিশেষ করে ধান চাষে যে কীটনাশক ব্যবহার করা হয় তা মাছের জন্য ক্ষতিকর। এ ক্ষেত্রে কীট নাশক নিয়ন্ত্রণের পরামর্শ দেন।
গতকাল রোববার সকালে শ্রীমঙ্গল বাইক্কা বিল এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, হাওরের মাছের প্রজনন বৃদ্ধি করতে হলে ইজারায় স্বচ্ছতা আনতে হবে। সেই সাথে হাওরের পাশে জমি চাষে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকদের সচেতন হতে হবে। তিনি বাইক্কা বিলের অন্যতম জাদুরি বিলটি খননের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান। একই সাথে  হাওরের জীববৈচিত্র্য রাক্ষায় দেশের অন্যান্য অভয়াশ্রম গুলো খননের ঘোষণা দেন। পরিদর্শনকালে তিনি পাখি শিকারীদের সতর্ক করেন এবং পাখির মাংস খাওয়াও থেকেও বিরত থাকার অনুরোধ করেন।  পরে তিনি হাওরের পাশে হাজীপুরে এক সমাবেশে মিলিত হয়ে মৎস ও কৃষির সাথে জড়িত শতাধিক উপকার ভোগীদের সমস্যা নিয়ে কথা শুনেন এবং পরামর্শ দেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ