ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৭:৩৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০৭:৩৫:৫৮ অপরাহ্ন
পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা
স্পোর্টস ডেস্ক
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আগামী ১৫ ফেব্রুয়ারি দুবাইতে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আইসিসি মেগা ইভেন্টের জন্য ১৩ ফেব্রুয়ারি দেশ ছাড়তে পারে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে গ্রুপ ‘এ’-তে থাকা বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, দেশ ছাড়ার আগে খেলোয়াড়দের চার-পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প হবে। ইতোমধ্যে সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সাথে কাজ শুরু করেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ কয়েকজন খেলোয়াড়। এখনও যারা বিপিএলে খেলছেন, তারা পরবর্তীতে ক্যাম্পে যোগ দেবেন। বিপিএল ফাইনালে ফরচুন বরিশাল জায়গা করে নিলেও, ফাইনালের একাদশে শান্তর সুযোগ পাবার সম্ভাবনা খুবই কম। এর আগে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, কম্বিনেশনের কারণে শান্তকে একাদশে সুযোগ দিতে পারছেন না তারা। ব্যাট হাতে ছন্দে নেই শান্ত। এজন্য সালাহউদ্দিনের অধীনে নিজেকে প্রস্তুত করছেন তিনি। দুবাই রওনা দেওয়ার আগে জাতীয় দলের সব ক্রিকেটার অনুশীলন করবে না। কারণ বিপিএলের মত দীর্ঘ এক টুর্নামেন্টের পর পেসারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এরই মধ্যে ঢাকায় এসে বিপিএলের বেশ কয়েকটি ম্যাচ দেখেছেন প্রধান কোচ ফিল সিমন্স। ঢাকায় আসার কথা রয়েছে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের। কোচিং স্টাফের বাকি সদস্যরা সরাসরি সংযুক্ত আরব আমিরাতে দলের সাথে যোগ দেবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ