ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

অবশেষে আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৬:৫১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০৬:৫১:৩৫ অপরাহ্ন
অবশেষে আসছে ‘ম্যায় হু না’র সিক্যুয়েল
বিনোদন ডেস্ক
২০২৩ সালে পর পর তিনটি ব্লকবাস্টার দিয়ে কামব্যাক করেন বলিউড কিং শাহরুখ খান। দীর্ঘ চার বছরের বিরতির পর দর্শকদের উপহার দেন ‘ডানকি’, ‘জওয়ান’ ও ‘পাঠান’। এরপর কিছু সময়ের বিরতি। এখন বড় ছেলে আরিয়ানকে নিয়ে নিজেদের প্রোডাকশন হাউজে মন দিয়েছেন কিং খান। এরই মধ্যে শাহরুখ ভক্তদের জন্য এলো সুখবর! শোনা যাচ্ছে, শাহরুখের সাড়া জাগানো ছবি ‘ম্যায় হু না’র দ্বিতীয় কিস্তি আসতে চলেছে। ২০০৪ সালে ‘ম্যায় হু না’য় পরিচালক ফারহা খানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করেন শাহরুখ। এবার আসছে ফারহার পরিচালনায়ই আসছে দ্বিতীয় কিস্তি। কিন্তু ছবিটিতে শাহরুখ থাকবেন কিনা, তা নিয়ে রয়েছে প্রশ্ন। ‘ম্যায় হু না’র দ্বিতীয় কিস্তি হবে ফারহার কামব্যাক প্রোজেক্ট। আবার ‘ম্যায় হু না’ ছবিটির প্রথম কিস্তি ছিল শাহরুখ খান এবং গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অধীনে প্রযোজিত প্রথম ছবি। পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুসারে, ‘ম্যায় হু না টু’ তৈরি নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান। তবে তিনি সিনেমার চিত্রনাট্য শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন। তিনি ২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রথম খসড়াটি শুনবেন, এবং তারপরেই অভিনয়ের সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে। ম্যায় হু না ছবিতে শাহরুখের চার্মিং, রোম্যান্টিক মেজাজ, অ্যাকশন সব করে তুলেছিল সুপারহিট। ছবিটির বাণিজ্যিক সাফল্যও ছিল আকাশ-ছোঁয়া। এরপর ফারহার সঙ্গে পরপর কাজ করেন শাহরুখ খান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ