ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

যে কারণে সরিষার তেল মাখেন অমিতাভ

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৬:৪৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০৬:৪৮:০১ অপরাহ্ন
যে কারণে সরিষার তেল মাখেন অমিতাভ
বিনোদন ডেস্ক
বুডঢা হোগা তেরা বাপ! হ্যাঁ, অমিতাভ বচ্চনের এই ছবি বক্স অফিসে ফ্লপ হলেও, ছবির নাম যে বলিউডের শাহেনশাহর সঙ্গে সমর্থক, তা যত দিন যাচ্ছে বোঝাই যাচ্ছে। অমিতাভের বয়স এখন ৮২। তবে তার স্টাইল ও ফুরফুরে মেজাজ চমকে দিতে পারে নতুন প্রজন্মের নায়কদের। অভিনেতার নারী ফ্যানের সংখ্যাও হিংসা করার মতো। আর তার প্রমাণ পাওয়া যায় কৌন বনেগা ক্রোড়পতির ফ্লোরে। ঠিক যেমন ঘটল সম্প্রতি। সোশ্যাল মিডিয়ায় কৌন বনেগা ক্রোড়পতির একটি ঝলক শেয়ার হয়েছে। যেখানে দেখা গেছে, এক তরুণী প্রতিযোগী বিগ বির ঝকঝকে ত্বকের প্রশংসায় পঞ্চমুখ। ভক্তের মুখে প্রশংসা শুনে তো লজ্জায় লাল বিগ বিও। ঠিক তখনই তরুণী জিজ্ঞাসা করে ফেললেন, আপনার মুখ এত চকচকে, কোন ময়েশ্চারাইজার মাখেন? তরুণীর প্রশ্নে তো অবাক অমিতাভ। উত্তরে বললেন, আমি কোনওদিনই ময়েশ্চারাইজার মাখিনি। এমনকী, এই শব্দ উচ্চারণ করতেও অসুবিধা হয় আমার। আমি ছোটবেলা থেকেই সরিষার তেল মাখি। আর এটাই আমার একমাত্র রূপচর্চা। কৌন বনেগা ক্রোড়পতিতে প্রথম থেকেই অমিতাভ প্রতিযোগীদের সঙ্গে নানান রসিকতা করে থাকেন। কখনও কখনও তো প্রেমের প্রস্তাবও পান নারী অনুরাগীদের কাছ থেকে। তবে কোনও তরুণীর সঙ্গে রূপচর্চার কথা শেয়ার করতে হবে, তা আন্দাজও করতে পারেননি বলিউড শাহেনশাহ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য