ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঘাম ঝরিয়ে গুয়াদালাহারার বিপক্ষে জয় পেলো বার্সা ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ হলেন দেম্বেলে কলকাতায় বিশৃঙ্খলার জন্য মেসিকেই দায়ী করলেন গাভাস্কার আজহার মাহমুদকে অব্যাহতি দিলো পিসিবি স্বস্তিতে দিন শেষ করলো অস্ট্রেলিয়া বিগ ব্যাশে রিশাদের অভিষেক, জয় পেলো হারিকেন্স কতদিন আইপিএল খেলতে পারবেন মুস্তাফিজ? খুশির খবরে মোস্তাফিজ খাওয়াবেন কিনা ‘সংশয়ে’ শান্ত বৃষ্টির দিনে চুলের সমস্যা? পরিষ্কার করার জাদুকরী টিপস! স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

লালমনিরহাটে বিয়ে করে ফেরার পথে বরের মৃত্যু

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ০৪:৫৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ০৪:৫৩:১১ অপরাহ্ন
লালমনিরহাটে বিয়ে করে ফেরার পথে বরের মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ে করে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে জাহিদুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার রাত ১২টার দিকে বিয়ে করে ফেরার পথে উপজেলার তুষভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের লোকজন তাকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জাহিদুল ইসলাম (২২) উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় বরযাত্রী নিয়ে কালীগঞ্জের চৌধুরীরহাট এলাকায় কনের বাড়িতে যান। বিয়ে পড়ানো শেষে নববধূ নিয়ে ফেরার পথে জাহিদুল ইসলাম তুষভান্ডার বাজার পার হয়ে রাস্তায় অসুস্থ হয়ে পড়েন। পরে বরযাত্রীরা তাকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। কাকিনা ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মো. শাহাবুদ্দিন বলেন, ঘটনাটি শুনে সেখানে গ্রাম পুলিশ পাঠিয়েছিলাম। গতরাতে বিয়ে করে ফেরার পথে নববিবাহিত বর জাহিদুল ইসলাম অসুস্থ হয়ে মারা যান। কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তের পর পুরো ঘটনা জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য