ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে-আমীর খসরু কুমিল্লায় গুলি করে ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা শীতে আশঙ্কাজনক হারে আগুনে পোড়া রোগী বাড়লেও চিকিৎসা সঙ্কট তীব্র উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে ভোটে নিরাপত্তা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দিয়েছে হিন্দু মহাজোট গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ সরকারের মর্যাদা ও সংগ্রামের প্রতীক খালেদা জিয়া ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাঞ্জলি গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ৩ ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার ১০ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নতুনধারা ফাউন্ডেশন রাঙামাটিতে গাড়ি পড়ে নিহত ২ জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই মাছ-মাংস সাধারণ মানুষের নগালের বাইরে, কিছুটা কমেছে ডিমের দাম দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার রূপান্তরে ‘ঢাকা ঘোষণা’

ক্রিস্টালের কাছে হারের স্বাদ পেলো ম্যানইউ

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৬:৩৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৬:৩৫:৩৬ অপরাহ্ন
ক্রিস্টালের কাছে হারের স্বাদ পেলো ম্যানইউ
স্পোর্টস ডেস্ক
স্থানীয় দর্শক-সমর্থকদের সামনে এবার ম্যানচেস্টার ইউনাইটেডকে লজ্জা দিয়েছে ক্রিস্টাল প্যালেস। ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গত রোববার ম্যানইউকে ২-০ গোলে হারিয়েছে সফরকারীরা। সব ধরনের প্রতিযোগিতায় আগের ৩ ম্যাচে জিতেছিল ম্যানইউ। কিন্তু অপরাজেয় যাত্রা আরও দীর্ঘ করার ম্যাচে ফের হারের বৃত্তে ঢ়ুকে গেছে রুবেন অ্যামোরিমের দল। গত রোববার ঘরের মাঠে খুবই অগোছালো খেলেছে ম্যানইউ। অন্যদিকে ক্রিস্টাল নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে প্রথমার্ধেই। বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছে সফরকারীরা। যদিও এই অর্ধে কোনো গোল করতে পারেনি ক্রিস্টাল। ৬৪ মিনিটে প্রথম গোল করে ক্রিস্টাল। ক্রসবার থেকে ফেরত আসা বলে শট নিয়ে ম্যানইউর জাল কাঁপান জ্যাঁ ফিলিপ মাতেতা। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। ম্যানইউ যখন হন্যে হয়ে সমতাসূচক গোলের সন্ধান করছে, এমন সময় আরও একটি গোল করেন মাতেতা। ৮৯ মিনিটে ফরাসি স্ট্রাইকারের গোলে ক্রিস্টাল এগিয়ে যায় ২-০ ব্যবধানে। অন্যদিকে ম্যাচে ফেরার পথ বন্ধ হয়ে যায় ধুঁকতে থাকা ম্যানইউর। লিগে ঘরের মাঠে এটি অ্যামোরিমের দলের সপ্তম হার। আর হোম-অ্যাওয়ে সব মিলিয়ে ১১তম হার। দাপুটে জয়ে পয়েন্ট টেবিলে ম্যানইউকে পেছনে ফেলে দিয়েছে ক্রিস্টাল। ২৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১২তম অবস্থানে আছে তারা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে ম্যানইউ। হারের ম্যাচ ম্যানইউ শিবিরে হানা দিয়েছে ইনজুরিও। দ্বিতীয়ার্ধে হাঁটুর মারাত্মক ইনজুরিতে পড়ে স্ট্রাচারে করে মাঠ ছাড়তে হয়েছে ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য