ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

অবশেষে দেশে ফিরে যাচ্ছেন রাজশাহীর ২ বিদেশি ক্রিকেটার

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৬:৩৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৬:৩৪:০৪ অপরাহ্ন
অবশেষে দেশে ফিরে যাচ্ছেন রাজশাহীর ২ বিদেশি ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক
এলিমিনেটর খেলা হচ্ছে না। তার মানে, পঞ্চম হয়েই বিদায় নিতে হয়েছে দুর্বার রাজশাহীকে। তাই এখন ক্রিকেটারদের পাওনা বুঝিয়ে বিদায় দেওয়ার সময়। কিন্তু হায়! দুপুর গড়ানোর আগেই হতাশ রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। টাকা না পেয়ে তারা টিম হোটেলের বাইরে মালিকপক্ষের অপেক্ষায়। সাংবাদিকদের সঙ্গে আলাপে সবার কণ্ঠেই রাজ্যের হতাশা। পারিশ্রমিক তো পাওনা আছেই, পাশাপাশি বিপিএল চলাকালীন যে ডিএ (দৈনিক ভাতা) দেওয়ার কথা, সেটাও এখনো বকেয়া। এদিকে সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঠিক আগের গত শনিবার রাতেই রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেন। তিনি কড়া ভাষায় ক্রিকেটারদের পাওনা পরিশোধের কথা জানিয়েছেন। কিন্তু রাত পেরিয়ে গেলেও পাওনা শোধের উদ্যোগ দেখা গেল না, উল্টো ক্রিকেটারদের পাওনার জন্য হোটেলের সামনে অপেক্ষায় থাকতে হলো! ভাবা যায়? একটা দলের মালিকের এমন দুর্ব্যবহার! পাওনা পরিশোধে যদি এত তালবাহানা করতে হয়, তাহলে বিপিএলের মতো আসরে দল নেওয়ার কী দরকার? এসব প্রশ্ন যখন শেরে বাংলার আশপাশে ঘুরছে, তখন পড়ন্ত বিকেলে রাজশাহীর মিডিয়া ম্যানেজার ইশতিয়াক পারভেজ নিলয় বলেন, ‘আপাতত একটা সমঝোতা হয়েছে। যাতে ক্রিকেটাররা তাদের মোটামুটি পাওনা বুঝে নিজ নিজ দেশে ফিরতে পারেন, সে ব্যবস্থা করা হচ্ছে।’ রাজশাহী মিডিয়া ম্যানেজারের দেওয়া তথ্য অনুযায়ী, গত রোববার গভীর রাতেই দেশে ফিরে গেছেন রাজশাহীর জিম্বাবুইয়ান ক্রিকেটার রায়ান বার্ল। রাত ৩টায় ইথিওপিয়ান এয়ারওয়েজের ফ্লাইটে হারারে যাবেন বার্ল। একইভাবে পাকিস্তানের মোহাম্মদ হারিস রাত ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে লাহোর গিয়েছেন। এছাড়া, পাকিস্তানি কোচ ইজাজ আহমেদের ফ্লাইট গতকাল সোমবার এবং ওয়েস্ট ইন্ডিয়ান মিগ্যুেয়ল কামিন্সের ফ্লাইট নিশ্চিত হয়েছে আগামীকাল বুধবার। আফগান ক্রিকেটার আফতাব আলমসহ অন্য বিদেশি ক্রিকেটারদেরও দৈনিক ভাতা এবং অন্তত ৫০ শতাংশ পারিশ্রমিক শোধ করে দেশে পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন রাজশাহী মিডিয়া ম্যানেজার ইশতিয়াক পারভেজ নিলয়। বিদেশি ক্রিকেটারদের পাওনা শোধ হবে কীভাবে? এ প্রশ্নের জবাবে রাজশাহী মিডিয়া ম্যানেজারের ব্যাখ্যা, ‘সাধারণত বিদেশি ক্রিকেটারদের পেমেন্ট দেশে ফেরার পর এজেন্টের মাধ্যমে পরিশোধ করা হয়। সেটি এজেন্টের কাছে সময়মতো পাঠিয়ে দেওয়া হবে।’ কিন্তু সেই সময়টা ঠিকঠাক হবে তো? কে জানে! এ প্রশ্নই এখন ক্রিকেট অনুরাগীদের মনে। এখন কোনোভাবে ধামাচাপা দিয়ে বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হলেও তাদের পারিশ্রমিকের বাকি অংশ কি সত্যিই এজেন্টের মাধ্যমে পরিশোধ করা হবে? নাকি শেষ পর্যন্ত সেটা বিসিবিকে পরিশোধ করতে হবে? সেটাই দেখার বিষয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ