ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন ‘অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ : তারেক রহমান মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি-আইনজীবীকে বললেন ইসি মাছউদ অবশেষে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত ত্রয়োদশ নির্বাচনে বাড়ছে সাইবার হামলা-অপপ্রচার সংকট কাটাতে এলপিজি গ্যাস আমদানি করবে বিপিসি গণভোটে হ্যাঁ প্রচারে সরকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার চালু হচ্ছে না হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে মাদক ও আগ্নেয়াস্ত্র শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি-আমীর খসরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে-উপদেষ্টা ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোওয়া-মিলাদ আমরা কোনো দলের না, শুধু মানুষকে সচেতন করবো -স্বাস্থ্য উপদেষ্টা ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন : সিইসিকে মির্জা ফখরুল

দাবির মুখে অযৌক্তিক সিদ্ধান্ত নেব না-শিক্ষা উপদেষ্টা

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০২:১৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০২:১৪:১১ অপরাহ্ন
দাবির মুখে অযৌক্তিক সিদ্ধান্ত নেব না-শিক্ষা উপদেষ্টা
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি যৌক্তিক না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। গতকাল রোববার দুপুরে একনেক মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, সময় বেঁধে একটা কলেজকে হঠাৎ করে সময়সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি তোলা যৌক্তিক দাবি না। তিনি বলেন, আমরা এখন থেকে আর এভাবে সময় বেঁধে দেয়া, দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না, যেটা শুধু আমাদের সময়ের না, অযৌক্তিক সিদ্ধান্ত নিলে তা ভবিষ্যতের জন্যও বোঝা হয়ে থাকবে। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের যদি কর্মসূচি দিতেই হয় এমনভাবে দিক যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়। আমরা সব দাবি-দাওয়া মানার জন্য এখানে আসিনি। আমরা এসেছি সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য। সেই ফাঁকে ছোটখাটো রিফর্ম করতে পারব, দাবি দাওয়া পূরণ না। শিক্ষা উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাতটা কলেজকে চায় না। সাত কলেজও ঢাকা বিশ্ববিদ্যালয়কে চায় না। এটা যুক্তিসঙ্গত। শিক্ষা মন্ত্রণালয় থেকে সাত কলেজকে পৃথকভাবে একটা বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরি করার জন্য ইউজিসি চেয়ারম্যানের অধীনে একটা বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে। এর মধ্যে তিতুমীর কলেজও অন্তর্ভুক্ত। তাদেরকেও বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে এখানে। এই কমিটি সাত কলেজের শিক্ষার্থীদের যত বিড়ম্বনা, অসুবিধা জানতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাতেও বসেছে, বলেন তিনি। উপদেষ্টা বলেন, তিতুমীর কলেজকেও বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে এখানে। এই সাত কলেজ বাদেও সারাদেশে ভালো ঐতিহ্যবাহী কলেজ রয়েছে। এগুলার কোনোটাকেই তো আর বিশ্ববিদ্যালয় করা হচ্ছে না। গত সাত বছরেই অর্ধেক বিশ্ববিদ্যালয় হয়েছে। এত দ্রুতগতিতে বিশ্ববিদ্যালয় তৈরির রেকর্ড বাংলাদেশ করেছে। একটা বিশ্ববিদ্যালয় সাধারণত পরিকল্পনা থেকে হতে গেলে কয়েকবছর লেগে যায়। তবে বর্তমানে সাত কলেজের জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে, যোগ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত

স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত