ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে-আমীর খসরু কুমিল্লায় গুলি করে ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা শীতে আশঙ্কাজনক হারে আগুনে পোড়া রোগী বাড়লেও চিকিৎসা সঙ্কট তীব্র উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে ভোটে নিরাপত্তা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দিয়েছে হিন্দু মহাজোট গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ সরকারের মর্যাদা ও সংগ্রামের প্রতীক খালেদা জিয়া ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাঞ্জলি গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ৩ ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার ১০ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নতুনধারা ফাউন্ডেশন রাঙামাটিতে গাড়ি পড়ে নিহত ২ জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই মাছ-মাংস সাধারণ মানুষের নগালের বাইরে, কিছুটা কমেছে ডিমের দাম দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার রূপান্তরে ‘ঢাকা ঘোষণা’
ফেনীতে পল্লীবিদ্যুৎ

২০ জন ভুয়া পরীক্ষার্থী আটক

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:১৯:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:১৯:২০ পূর্বাহ্ন
২০ জন ভুয়া পরীক্ষার্থী আটক
ফেনী প্রতিনিধি
ফেনী পল্লীবিদ্যুৎ জনবল সংকট থাকায় নিয়ম-নীতি মেনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়, বিজ্ঞপ্তিতে ৩৫ জন জনবল নিয়োগের কথা থাকলেও সেখানে আবেদন করেন পাঁচ হাজারেরও অধিক প্রার্থী,  নিয়োগের নিয়ম অনুযায়ী প্রশাসনের সহযোগিতায় গত শনিবার নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়, পরীক্ষার হলো হিসেবে বেছে নেয়া হয় ফেনী সরকারি কলেজ, জিয়া মহিলা কলেজ ও শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজকে তিনটি কেন্দ্রেই সকল প্রস্তুতি শেষে ১ ঘণ্টা (১০টা থেকে ১১টা) পরীক্ষা নেয়ার প্রথম ধাপে প্রতিটি হলে চলছিল প্রবেশপত্র যাচাই-বাছাই, যাচাই-বাছাইয়ের একপর্যায়ে পরীক্ষার্থীর পূর্বে জমাকৃত মূল ফাইলের সাথে প্রবেশপত্রে ছবির সাথে মিল না থাকায় বাজে বিপত্তি, এরপর আরো গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখা যায় প্রবেশপত্র নিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যিনি এসেছেন আবেদনকারীর সাথে তার কোনো মিল পাওয়া যায়নি। একে একে আটক হয় ২০ জন ভুয়া পরীক্ষার্থী, পুলিশের তথ্য মতে তারা হলেন, রংপুর জেলার মোহাম্মদ রুবেল (২৫), ফয়সাল মিয়া (৩২), রফিকুল ইসলাম, তারেক, মিঠু সরকার, কিশোরগঞ্জ জেলার মোহাম্মদ খলিল (২৩), মুজাহিদ (৩০), আমির আলী (৩২), বগুড়া জেলার মোহাম্মদ মামুনুর রশীদ (২৮), ইদ্রিস আলী (২৮), গাইবান্ধা জেলার মাজহারুল (২৯, আরশাদউজ্জান (৩২), সাহেদ জুয়েল (৩১) নেত্রকোনা, আরিফুর ইসলাম (৩৪) লালমনিরহাট, মোহাম্মদ মুসফিকুর (৩০) দিনাজপুর, আল আমিন (২৫) শরিয়তপুর, আমিনুল ইসলাম (২৯) দিনাজপুর, শেরপুর জেলার সুমন মিয়া, আকমল হোসেন রাজবাড়ী, মোহাম্মদ রাসেল বরগুনা জেলা, এরপর বেরিয়ে আসে একে একে মূল রহস্য, উপস্থিত অনেকেই জানিয়েছেন এরা ভয়ংকর একটা চক্র, এরা সাধারণত চাকরি আগ্রহী প্রার্থীদের কাছ থেকে ২/৩ লাখ করে নিয়ে চাকরি দেয়ার চুক্তি করে, এরপর কারসাজি করে অভিজ্ঞ লোক দ্বারা পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ নিশ্চিত করে। কিন্তু ফেনীতে সেই অসৎ উদ্দেশ্য হাসিল করতে পারেননি চক্রটি। সব ভুয়া পরীক্ষার্থীদের আটক করে ফেনী মডেল থানায় নেয়া হয় এবং তাদের বিরুদ্ধে  মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য