ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কতদিন আইপিএল খেলতে পারবেন মুস্তাফিজ? খুশির খবরে মোস্তাফিজ খাওয়াবেন কিনা ‘সংশয়ে’ শান্ত বৃষ্টির দিনে চুলের সমস্যা? পরিষ্কার করার জাদুকরী টিপস! স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর

মালয়েশিয়া পাচারের সময় ১৭ রোহিঙ্গাসহ আটক ২০

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৭:১৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৭:১৩:০০ অপরাহ্ন
মালয়েশিয়া পাচারের সময় ১৭ রোহিঙ্গাসহ আটক ২০
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে মানব পাচারকারীসহ ২০ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট। অভিযান পরিচালনাকালে অপরাধী চক্রটি নৌবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাহাড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজন মানব পাচারকারী, ২ জন বাংলাদেশি নাগরিক ও ১৭ জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে (রোহিঙ্গা) আটক করা হয়। পরবর্তীতে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, সন্ত্রাস নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান রয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ