ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

সীমান্তে চোরাকারবারিরা অধরা কোটি টাকার মালামাল উদ্ধার

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ১০:২২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ১০:২২:১৬ অপরাহ্ন
সীমান্তে চোরাকারবারিরা অধরা  কোটি টাকার মালামাল উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত চোরাকারবারিদের দাপট দিন দিন বেড়েই চলেছে। তাদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরও চোরাকারবারিরা সোর্স পরিচয় দিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে প্রতিদিন দল বেঁধে কোটি কোটি টাকার মালামাল পাচারের পর বিজিবি, পুলিশ ও সাংবাদিকদের নাম ভাংগিয়ে করছে চাঁদাবাজি। তারপরও সীমান্তের চিহ্নিত চোরাকারবারিদের গ্রেফতারের জন্য জোরালো কোনো পদক্ষেপ নেয়ার খবর পাওয়া যায়না। তবে বিজিবি ৪টি যানবাহনসহ কোটি টাকার মালামাল জব্দ করেছে।
জানা গেছে, প্রতিদিনের মতো গত সোমবার ভোরের আলো ফোটার সাথে সাথে লাউড়গড় সীমান্তে ১২০৩ এর ৩ এস পিলার সংলগ্ন সাহিদাবাদ বিজিবি পোস্টের সামনে দিয়ে ভারতের ৩/৪ গজ ভারতের ভিতর থেকে ৪/৫শ লোক দিয়ে কয়লা ও পাথর পাচার শুরু করে স্থানীয় প্রভাবশালী চোরাকারবারিরা। পরে সন্ধ্যা পর্যন্ত পাচারকৃত কয়লা ১৫/২০টা মোটরসাইকেল ও পাথর ৫০/৬০টা ঠেলাগাড়ি দিয়ে পরিবহন করে বিজিবি ক্যাম্পের সামনের রাস্তা দিয়ে লাউড়গড় বাজারের চারপাশে মজুত করে ওপেন বিক্রি করা হলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। অন্যদিকে এই সীমান্তের সাহিদাবাদ বর্ডার বাজার, দশঘর ও পুরান লাউড় এলাকা দিয়ে সোর্স বাহিনীর পাচারকৃত প্রায় কোটি টাকার ফুছকা ও চিনিসহ বিভিন্ন মালামাল পৃথক অভিযান চালিয়ে ৩ বারে বিজিবি জব্দ করার পর, সোর্স বাহিনীর সিন্ডিকেট ২ ভাগে বিভক্ত হয়ে আবারো মালামাল পাচার শুরু হয়েছে।
এই সীমান্ত দিয়ে চোরাচালান করতে দিয়ে বিএসএফের তাড়া খেয়ে নদীতে ডুবেসহ বিভিন্নভাবে এপর্যন্ত শতাধিক লোকের মৃত্যু হয়েছে। এদিকে চারাগাঁও সীমান্তে জংগলবাড়ি, কলাগাঁও মাইজহাটি, এলসি পয়েন্ট, বাঁশতলা ও লালঘাট এলাকা দিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাচারকৃত শত শত মে. টন কয়লা শুল্কস্টেশনে ১০/১৫টি ডিপুতে ও সোর্স পরিচয়ধারীদের বাড়িতে মজুত করে বিক্রি করাসহ এই সীমান্তে দিয়ে মদ ও ইয়াবা ওপেন বিক্রি করছে সোর্স পরিচয়ধারী একাধিক মামলার আসামিরা। একইভাবে কয়লা ও মাদক পাচার হচ্ছে টেকেরঘাট ও  বালিয়াঘাট সীমান্তে দিয়ে। এই দুই সীমান্তে দিয়ে কয়লা ও চুনাপাথর পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে ও চোরাই কয়লার গুহায় মাটি চাপা পড়ে এপর্যন্ত অর্ধশতাধিক লোকের মৃত্যু হয়েছে।
অন্যদিকে প্রতিদিনের মতো গত রোববার বিকাল ৪টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত পাশের চাঁনপুর সীমান্তের বারেকটিলার আনন্দপুর, কড়ইগড়া ও রাজাই এলাকা দিয়ে সোর্স পরিচয়ধারী চিহ্নিত চোরাকারবারিরা ভারত থেকে দল বেঁধে ফুছকা, চিনি, জিরা, কম্বল, মদ ও নাসির উদ্দিন বিড়ি পাচার করে মোটরসাইকেল ও অটোরিকশা বোঝাই করে মাহারাম নদীর রাস্তা দিয়ে শিমুলবাগন হয়ে বাদাঘাট বাজার, বারহাল, কামড়াবন্দ ও শিমুলতলা গ্রামসহ আরো একাধিক স্থানে নিয়ে ওপেন মজুত করে। এরপর রাত সাড়ে ৯টা থেকে একইভাবে ভারত থেকে মালামাল পাচাঁর শুরু হয় এবং গত সোমবার সকাল ৮টা পর্যন্ত এই পাচাঁর বাণিজ্য চলে জমজমাট ভাবে। এইভাবে গত ৭ দিনে প্রায় সাড়ে ৩  কোটি টাকার মালামাল পাচার হয়েছে বলে জানাগেছে। এই সীমান্ত দিয়ে কয়লা, অস্ত্র ও মাদক পাচার করতে গিয়ে এপর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে নানানভাবে।
এদিকে গত সোমবার ভোর রাত থেকে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা, চিনাকান্দি, মাছিমপুর সীমান্ত দিয়ে সোর্স পরিচয়ধারী চোরাকারবারিরা দল বেঁধে ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন মালামাল পাচার শুরু করে। এই খবর পেয়ে সীমান্তের ছাতার কোনা এলাকায় অভিযান চালিয়ে ৪টি পিকআপ ভর্তি ১০হাজার ৪৯৪ কেজি চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি ও ৯২ কেজি জিরা জব্দসহ পিকআপগুলো আটক করা হয়। কিন্তু কোন চোরাকারবারিদের আটক করতে পারেনি বিজিবি। আটককৃত এসব মালামালের সিজার মূল্য প্রায় ১ কোটি ১৭ হাজার টাকা বলে জানা গেছে।
এব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক একেএম জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান, সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রয়েছে, আটককৃত পণ্য সামগ্রী শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য