ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

নির্বাচনে অনিয়ম রোধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান সিইসির

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ০৫:০৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ০৫:০৭:৩২ অপরাহ্ন
নির্বাচনে অনিয়ম রোধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান সিইসির
সাভার প্রতিনিধি নির্বাচনে যে কোনো ধরনের অনিয়ম রোধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের দিন যেন কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোটকেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, অযাচিতভাবে প্রভাবিত করতে না পারে, সেই লক্ষ্যে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল সোমবার সকালে ঢাকার সাভার উপজেলার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাধারণ মানুষ ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে উল্লেখ করে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলাকালীন এতে সবার অংশগ্রহণ এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ যাত্রায় সবাইকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ৫ আগস্টের বিপ্লব আমাদের একটা বিরাট সুযোগ এনে দিয়েছে। নানাবিধ সুযোগের মধ্যে এই সুযোগটা হচ্ছে ভোটের অধিকার আদায়ের সুযোগ। ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠা হয়নি উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই বিপ্লবের মাধ্যমে আমরা এই অধিকার প্রতিষ্ঠা করার একটা সুযোগ পেয়েছি। এর প্রথম ধাপ হচ্ছে সুষ্ঠু এবং সঠিক ভোটার তালিকা হালনাগাদ করা। তিনি বলেন, সঠিক ভোটার তালিকা না করতে পারলে আমাদের অধিকার প্রতিষ্ঠা ব্যাহত হবে। সিইসি বলেন, যেদিন মানুষ নির্বিঘ্নে, স্বাধীনভাবে ভয়-ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, সেদিন আমি মনে করি ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা সেই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেমেছি এবং সবাইকে সাথে নিয়েই আমাদের এই কাজটা করতে হবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব নয়, যোগ করেন তিনি। সাধারণ অনেক মানুষ ভোটার হলেও অনেকেই এখনো ভোট দিতে পারেনি জানিয়ে তিনি বলেন, তাদের এই আক্ষেপ আমরা ঘোচাতে চাই, তাদেরকে ভোটের ব্যবস্থা করে দিতে চাই। সুতরাং আমাদের একার পক্ষে এটি সম্ভব হবে না। নির্বাচনে যে কোনো ধরনের অনিয়ম রোধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের সকল অনিয়মের বিরুদ্ধে। আমরা কোনো অনিয়ম চাই না, ইলেকশনের নামে কোনো প্রহসন চাই না। সিইসি বলেন, ইলেকশন বলতে যা বোঝায় আমরা সেটি প্রতিষ্ঠা করতে চাই। তিনি বলেন, আমাদের তরুণ জেনারেশন অনেকে ভোটার হয়েছে কিন্তু ভোটটা দিতে পারেনি। তারা রক্ত দিল, আহত হলো, তারা যেন ভোটটা দিতে পারে জাতির কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ। ইলেকশন কমিশন এবং আমরা সম্মিলিত ভাবে তাদের বঞ্চনাটা বোঝাতে চাই, তারা এতদিন বঞ্চিত হয়েছে ভোটের অধিকার থেকে, এখন এই সুযোগটা এসেছে আমরা এই সুযোগটা নেব এবং এই সুযোগ নেওয়ার ক্ষেত্রে আপনারা মানুষকে উদ্বুদ্ধ করবেন। শুধু ভোটার হওয়াটা লক্ষ্য নয়, ভোটার হওয়াটা শুরু হলো, ভোটটা দেওয়া পর্যন্ত, কেন্দ্রে যেন যায়, এবং কেন্দ্রে যদি কেউ অযাচিত ভাবে হস্তক্ষেপ করে সেটি ঠেকানোর জন্য, যে ধরনের সহযোগিতা দরকার সেটি করার জন্য আমরা সবার কাছে সহযোগিতা কামনা করি, বলেন সিইসি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ