ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

সংবাদকর্মী চাকরিচ্যুতিতে উদ্বেগ জাপার

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৪:১৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৪:১৪:৫৯ অপরাহ্ন
সংবাদকর্মী চাকরিচ্যুতিতে উদ্বেগ জাপার
সাম্প্রতিক সময়ে ব্যাপক সংখ্যক সংবাদকর্মী চাকরিচ্যুত হওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চাকরিহারা গণমাধ্যমকর্মীদের চাকরিতে পুনর্বহাল করার দাবিও জানিয়েছেন তিনি। বিবৃতিতে জিএম কাদের বলেন, সাংবাদিকদের জীবিকা অনিশ্চিত করে স্বাধীন সাংবাদিকতার বিকাশ অসম্ভব। তিনি বলেন, ব্রডকাস্ট জানার্লিস্ট সেন্টার (বিজেসি) থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গেলো কয়েক মাসে দেশে বিভিন্ন টেলিভিশনে কর্মরত ১৫০ জনের বেশি গণমাধ্যমকর্মী চাকরি হারিয়েছেন। ভিন্ন ভিন্ন সূত্রে জানা গেছে, দেশের প্রিন্ট ও অনলাইন পোর্টালে চাকরি হারিয়েছেন আরও অন্তত ২ শতাধিক। কাছাকাছি সময়ে এত বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মীর চাকরি হারানোর ঘটনা নজিরবিহীন। চাকরি হারিয়ে গণমাধ্যমকর্মীদের পরিবারে ইতোমধ্যেই মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এতে একই সময়ে ব্যাপক সংখ্যক সাংবাদিকদের চাকরিচ্যুতির ন্যাক্কারজনক ইতিহাস সৃষ্টি করা হয়েছে। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বিবৃতিতে বলেন, আমাদের দেশের গণমাধ্যমকর্মীরা বিভিন্ন চাপে কখনোই স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারেননি। ফলে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন অনেক সময়ই বাধাগ্রস্ত হয়। সাংবাদিকদের পেশাজীবী সংগঠনগুলোর দায়িত্ব এ বিষয়গুলোতে হস্তক্ষেপ করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সে প্রক্রিয়ায় সাংবাদিকতার মান সমুন্নত রাখতে সহায়তা করা। সমস্যার সমাধানে মূল বিষয়কে এড়িয়ে সাংবাদিকদের চাকরিচ্যুতির মতো চরম শাস্তি অমানবিক ও ন্যয়বিচার পরিপন্থি। বিষয়টি খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ