ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

শাহরুখের ‘ইন্সপেক্টর গালিব’ নিয়ে মুখ খুললেন পরিচালক

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৭:১৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৭:১৫:০৮ অপরাহ্ন
শাহরুখের ‘ইন্সপেক্টর গালিব’ নিয়ে মুখ খুললেন পরিচালক
বিনোদন ডেস্ক
বলিউড বাদশা শাহরুখ খান ও বক্স অফিস বাজিমাত করা নির্মাতা মধুর ভাণ্ডারকর- এ দুই মহারথী এক হলে আলোড়ন সৃষ্টি হবে এটাই স্বাভাবিক। খ্যাতিমান এ নির্মাতা নাকি কিং খানকে পুলিশ রূপে তুলে বড়পর্দায় ধরতে চান। শুরুতে বলা হয়েছিল এটি গুঞ্জন। এবার পরিচালক নিজেই এ নিয়ে কথা বলেছেন। বেশ বছর কয়েক আগে শোনা গিয়েছিল, ‘ইন্সপেক্টর গালিব’ চরিত্রটির জন্য মধুর ভাণ্ডারকরের পছন্দ ছিল শাহরুখ খানকে। কিন্তু এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি সেই সিনেমা। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মধুর ভাণ্ডারকর এ বিষয়ে কথা বলেন। তার ভাষ্য, ‘সেই সিনেমাটি এখনো আমার হাতে আছে। এর চিত্রনাট্যটা দারুণ ছিল। সিনেমাটি বানানোর খুবই ইচ্ছা ছিল। উত্তরপ্রদেশের পুলিশের ঘটনা নিয়ে সিনেমাটির গল্প। কিছু শেষমেশ হয়ে উঠল না। ২০১৮ সালে ভেবেছিলাম। কিন্তু তারপর তো করোনা মহামারি হানা দিল। এরপর আর যোগাযোগ করা হয়নি।’ সিনেমাপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি আর কখনোই ‘ইন্সপেক্টর গালিব’ রূপে দেখা যাবে না শাহরুখকে? এ ব্যাপারে সম্পূর্ণ নিরাশ করেননি নির্মাতা মধুর। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘কোনো একদিন নিশ্চিতভাবেই সিনেমাটি করব। অ্যাকশনে ভরপুর একটা ছবি হবে। যেদিন হবে, এটাই সঠিক সময়, সেদিন বানাবোই।’ বর্তমাণে দুটি চিত্রনাট্যের কাজ চলছে পরিচালকের। একটি মুম্বাইয়ের অন্ধকার দিকটা নিয়ে এবং অন্যটি বলিউডের বধূদের নিয়ে। যদিও দুই সিনেমার কলাকুশলীদের নাম ফাঁস করেননি তিনি। তবে আপাতত যে ‘জওয়ানে’র সঙ্গে জুটি বাঁধার যে কোনো সম্ভাবনা নেই, সেটা নির্মাতা কথায় পরিষ্কার বোঝা গেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ