ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

অব্যাহতি পাওয়া এসআইদের অনশন অব্যাহত

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৩:৩৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৩:৩৫:০৯ অপরাহ্ন
অব্যাহতি পাওয়া এসআইদের অনশন অব্যাহত
চাকরিতে পুনর্বহালের দাবিতে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করেন ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া ৩২১ জন শিক্ষানবিশ উপ-পরিদর্শক (এসআই)। সচিবালয়ের সামনে আমরণ অনশন করছেন তারা। অব্যাহতি পাওয়া এসআইরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরণ অনশন চলমান থাকবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচিতে যাবেন। চাকরি পুর্নবহালের দাবিতে গত সোমবার) সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ওই এসআইরা। পরে বিকাল ৫টার পর্যন্ত তাদের দাবি আদায় না হওয়ায় এক সংবাদ সম্মেলন করে অনশনের ঘোষণা দেন। পরে কর্তৃপক্ষের ডাকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সচিবালয়ে প্রবেশ করে অব্যাহতি পাওয়া এসআইদের চার সদস্যের একটি প্রতিনিধি দল। সেখানে জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় আমরণ অনশন অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। সংবাদ সম্মেলনে অব্যাহতি পাওয়া এসআই আলমগীর হোসেন বলেন, বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের চলমান ট্রেনিং থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরা ৩২১ জন সাব-ইন্সপেক্টর গত ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি। আমাদের প্রতিনিধি দলের সঙ্গে স্বরাষ্ট্র সচিব দেখা করেন। দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখছি না। এর আগে অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীরা বলেন, ২০২৩ সালের ৪ নভেম্বর আমরা প্রশিক্ষণে অংশ নেই। প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর নানা কারণ দেখিয়ে আমাদের চাকরিতে নিয়োগ না দিয়ে চারটি ধাপে মোট ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়। এ সময় সাজিদুল ইসলাম নামে একজন বলেন, বিভিন্ন ছোট ছোট কারণে ট্রেনিং সম্পন্ন করে পোস্টিং দেওয়ার পরিবর্তে আমাদের ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়। নাস্তা না খাওয়ার কারণ দেখিয়ে ২০৩ জনকে বাদ দেওয়া হয়েছে। মাঠে কমান্ড না শুনে দাঁড়িয়ে থাকার কারণ দেখিয়ে ৪৯ জন, ক্লাসে অমনোযোগী থাকার কারণ দেখিয়ে ৫৮ জনকে বাদ দেওয়া হয়। ক্লাসে মার্চিং না করে যাওয়ার জন্য তিন জন এবং সর্বশেষ মাঠে হইচই করার জন্য আট জনকে বাদ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স