ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বৃষ্টির দিনে চুলের সমস্যা? পরিষ্কার করার জাদুকরী টিপস! স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

আবারও অভিযোগ দায়ের হলো আল্লু অর্জুনের বিরুদ্ধে

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৭:৩৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৭:৩৩:৩২ অপরাহ্ন
আবারও অভিযোগ দায়ের হলো আল্লু অর্জুনের বিরুদ্ধে
বিনোদন ডেস্ক
পুষ্পা খ্যাত দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের বিপদ যেন পিছু ছাড়ছে না। ‘পুষ্পা টু : দ্য রুল’ মুক্তি পাওয়ার পর থেকে একের পর এক ঝামেলা ঘিরে ধরেছে তাকে। সর্বশেষ পুলিশকে অপমান করার অভিযোগে ফের তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো থানায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদনে বলা হয়, থেনমার মাল্লান্না নামের এক কংগ্রেস নেতা তেলঙ্গানার মেডিপাল্লি থানায় আল্লু এবং পুষ্পা-২ সিনেমার পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সিনেমার প্রযোজকদের বিরুদ্ধেও অভিযোগ করেছেন তিনি। অভিযোগে বলা হয়, ‘পুষ্পা ২’ সিনেমায় পুলিশকে অপমান করা হয়েছে। সিনেমার একটি দৃশ্যে দেখা গেছে, এক পুলিশ কর্মকর্তার সামনেই সুইমিং পুলে প্রস্রাব করছেন আল্লু। কংগ্রেস নেতার দাবি, এই দৃশ্যে সমগ্র পুলিশ বাহিনীকে অপমান করা হয়েছে। তাই অভিনেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এমনিতেই অস্বস্তিতে আল্লু। গত সোমবার অভিনেতার হায়দরাবাদের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছে তেলঙ্গানা পুলিশের একটি দল। গতকাল মঙ্গলবারই আল্লুকে হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায় হাজিরা দিতে যেতে হবে। গত ৪ ডিসেম্বর রাতে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারের সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত্যু হয় ৩৫ বছরের এক নারীর। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় তার আট বছরের ছেলে সাই তেজকে। বর্তমানে সে চিকিৎসাধীন। ওই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করে হায়দরাবাদ পুলিশ। গত ১৩ ডিসেম্বর সকালে আল্লুকে তার বাড়ি থেকে গ্রেফতার করে রেবন্তের পুলিশ। আল্লুসহ মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। নিম্ন আদালতের বিচারক অভিনেতাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। তবে রায়কে চ্যালেঞ্জ করে ওই দিনই তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন আল্লু। তার পর ৫০ হাজার টাকার বন্ডে তার অন্তর্র্বতী জামিন মঞ্জুর হয়। অন্তর্র্বতী জামিনের মেয়াদ চার সপ্তাহ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ