ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

অভিজ্ঞ আইনজীবী বন্ধুকে হারিয়েছিÑ ড. কামাল

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ১০:৪৫:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ১০:৪৫:১৮ পূর্বাহ্ন
অভিজ্ঞ আইনজীবী বন্ধুকে হারিয়েছিÑ ড. কামাল
অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড.কামাল হোসেন বলেন, অভিজ্ঞ আইনজীবী বন্ধুকে হারিয়েছি। গতকাল শনিবার সকালে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে হাসান আরিফের জানাজা শেষে এ মন্তব্য করেন তিনি। ড.কামাল হোসেন বলেন, যাকে হারিয়েছি তিনি সিনিয়র আইনজীবী ছিলেন। আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ওনাকে হারানোয় বারে (সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি) একটা শূন্যতা সৃষ্টি হবে। যারা চিনতেন তারা ভালা বন্ধু এবং অভিজ্ঞ আইনজীবী বন্ধুকে হারিয়েছেন। এ রকম লোক একজনের পর একজন আমরা হারাচ্ছি, যেটা খালি হচ্ছে সেটাকে পূরণ করা যাচ্ছে না। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় এ এফ হাসান আরিফের ভূমিকা স্মরণীয় ছিল, সেই ধরনের যারা অভিজ্ঞ লোক আইনজীবী হিসেবে এবং সমাজে দরদ নিয়ে যারা ছিলেন তার মধ্যে তিনি অন্যতম। আমি নিজে একজন ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। তার মাগফিরাত কামনা করি ও দোয়া করি। উপদেষ্টা হাসান আরিফ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত শুক্রবার বিকেলে ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার দাফনের সময় পরবর্তীতে জানানো হবে। হৃদ্?রোগে আক্রান্ত হলে গত শুক্রবার বিকেল ৩টার সময় তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয় হাসান আরিফকে। বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ