ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে-আমীর খসরু কুমিল্লায় গুলি করে ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা শীতে আশঙ্কাজনক হারে আগুনে পোড়া রোগী বাড়লেও চিকিৎসা সঙ্কট তীব্র উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে ভোটে নিরাপত্তা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দিয়েছে হিন্দু মহাজোট গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ সরকারের মর্যাদা ও সংগ্রামের প্রতীক খালেদা জিয়া ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাঞ্জলি গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ৩ ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার ১০ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নতুনধারা ফাউন্ডেশন রাঙামাটিতে গাড়ি পড়ে নিহত ২ জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই মাছ-মাংস সাধারণ মানুষের নগালের বাইরে, কিছুটা কমেছে ডিমের দাম দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার রূপান্তরে ‘ঢাকা ঘোষণা’

বাতিল করা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করা হবে

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ১০:০০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ১০:০০:০০ অপরাহ্ন
বাতিল করা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করা হবে
কোনো পেশাদার সাংবাদিক তার অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়টি ন্যায়সঙ্গত মনে না করলে তিনি তা লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাতে পারবেন। তথ্য অধিদপ্তর সেই আবেদন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। গতকাল বৃহস্পতিবার সরকারি এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে। তথ্যবিবরণীতে বলা হয়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে তথ্য অধিদপ্তর থেকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া একটি চলমান প্রক্রিয়া। সম্প্রতি নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাইয়ের পর অধিদপ্তর থেকে কিছু সংখ্যক অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। আরও বলা হয়, মূলত কার্ড বাতিলের কারণ হিসেবে দীর্ঘদিন কার্ড নবায়ন না করা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোটার অতিরিক্ত কার্ড গ্রহণ, অপসাংবাদিকতা, পতিত ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে ব্যক্তিস্বার্থ হাসিল, ফৌজদারি মামলার আসামি, বিভিন্ন কারণে গ্রেপ্তার ও কারা অন্তরীণ, অপেশাদার ব্যক্তি কর্তৃক রাজনৈতিক বিবেচনায় কার্ড গ্রহণ, সরকারি প্রতিষ্ঠানের তথ্য পাচার ও প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের অপব্যবহার, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নেতিবাচক ভূমিকা ও উসকানি প্রদান, ফ্যাসিবাদের ঘনিষ্ঠ দোসর, গুজব রটনা ইত্যাদি বিবেচনা করা হয়েছে। তথ্যবিবরণীতে বলা হয়, তথ্য অধিদপ্তর সাংবাদিকদের বাতিল করা অ্যাক্রিডিটেশন কার্ড প্রযোজ্য ক্ষেত্রে পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। কোনো পেশাদার সাংবাদিক তার কার্ড বাতিলের বিষয়টি ন্যায়সঙ্গত মনে না করলে তিনি তা লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাতে পারবেন। তথ্য অধিদপ্তর সেই আবেদন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স