ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

৪১ কোটি টাকার অবৈধ সম্পদ ভাই-স্ত্রীসহ সাবেক ডিবিপ্রধান হারুনের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০২:৩৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০২:৩৩:৩৩ অপরাহ্ন
৪১ কোটি টাকার অবৈধ সম্পদ ভাই-স্ত্রীসহ সাবেক ডিবিপ্রধান হারুনের বিরুদ্ধে মামলা
দুর্নীতির মাধ্যমে ৪১ কোটি ১২ লাখ ২০ হাজার ৯৫৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এবং তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। মামলার এজাহারে সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৮০৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ও ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। হারুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবিপ্রধানের পদসহ পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে এজাহারে বলা হয়। দ্বিতীয় মামলায় হারুনের সঙ্গে আসামি হয়েছেন তার স্ত্রী শিরিন আক্তার। আসামিদের বিরুদ্ধে ২০০৪ এর ২৭(১) ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ এনে মামলাটি করেছেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন। এজাহারে শিরিন আক্তারের বিরুদ্ধে ১০ কোটি ৭৬ লাখ ১৫ হাজার ৫৪৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আসামি শিরিন আক্তার প্রেসিডেন্ট রিসোর্টের পরিচালক। যিনি ২০০৭ সাল থেকে সন্তানসহ স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। হারুনের অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এ সম্পদ গড়েছেন শিরিন। অন্যদিকে, তৃতীয় মামলায় হারুনের ছোট ভাই এবিএম শাহরিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এবিএম শাহরিয়ার ২০১৯ সালে হলি ফ্যামিলি হাসপাতাল থেকে এমবিবিএস পাস করে বর্তমানে প্রেসিডেন্ট রিসোর্টসহ তিনটি কোম্পানির এমডি/মালিক। এ মামলায়ও বাদী দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন। গত ২৪ অক্টোবর অবৈধভাবে হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ডিবি হারুনসহ তার স্ত্রী ও শ্বশুরসহ ১২ জনকে তলব করেছিল দুদক। তবে, গত ১৮ আগস্ট হারুনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে শুরু করে দুদক।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ