ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

নোবেল পাওয়ার অভিজ্ঞতার বর্ণনা দিলেন ইরানের নার্গিস মোহাম্মদী

  • আপলোড সময় : ১০-১২-২০২৪ ১১:৩১:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৪ ১১:৩১:৫৩ পূর্বাহ্ন
নোবেল পাওয়ার অভিজ্ঞতার বর্ণনা দিলেন ইরানের নার্গিস মোহাম্মদী
২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার জেতেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী। কিন্তু কারাগারে বন্দী থাকায় নিজ হাতে পুরস্কারটি গ্রহণও করতে পারেননি তিনি। ইতোমধ্যে চিকিৎসার জন্য সাময়িক মুক্তি পেয়েছেন নার্গিস। পুরস্কার জেতার পর প্রথমবারের মতো নোবেল কমিটির সঙ্গে কথা বলেছেন নার্গিস। জানিয়েছেন কারাগার থেকে নোবেল জয়ের খবর পাওয়ার অভিজ্ঞতার বিস্তারিত। রোববার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০২১ সাল থেকে কারারুদ্ধ এই মানবাধিকারকর্মী গত সপ্তাহে চিকিৎসার জন্য সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গতকাল রাতে প্রকাশিত এক ফুটেজে নার্গিসকে ভিডিও কলের মাধ্যমে নোবেল কমিটির সঙ্গে কথা বলতে দেখা যায়। সেখানে তিনি তেহরানের কুখ্যাত এভিন কারাগারে থাকা অবস্থায় কীভাবে নোবেল জয়ের খবর পেয়েছিলেন, সে বর্ণনা দেন। কারাগারের নারী ওয়ার্ডে আমাদের সঙ্গে ছিলেন এক নারী। তিনি পুরুষদের ওয়ার্ডে বন্দি থাকা তার স্বামীকে ফোন করেছিলেন। তাদের মাধ্যমেই আমি নোবেল জেতার অবিশ্বাস্য খবরটি জানতে পারি, বলেন নার্গিস। নার্গিস জানান, তার নোবেল জয়ের খবর ছড়িয়ে পড়ার পর ইরানের নারী আন্দোলনের স্লোগানÑ ‘নারী-জীবন-স্বাধীনতা’তে মুখরিত হয়ে ওঠে কারাগার। ইরানে নারীদের বাধ্যতামূলক হিজাব নীতির বিরুদ্ধে আন্দোলন ও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রচারণা চালানো নার্গিসকে ২০২১ সালের নভেম্বরে কারাগারে পাঠায় ইরান সরকার। ২০২৩ সালে কারারুদ্ধ অবস্থায় শান্তিতে নোবেল জেতেন নার্গিস। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেছিলেন তার দুই সন্তান। ২০২৩ সালে পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটি জানায়, সাহসী সংগ্রাম অব্যাহত রাখতে নার্গিস মোহাম্মদীকে অভাবনীয় মূল্য দিতে হয়েছে। ইরান সরকার তাকে ১৩ বার গ্রেফতার ও পাঁচবার দোষী সাব্যস্ত করেছে এবং সব মিলিয়ে ৩১ বছরের কারাদণ্ড দিয়েছে। এ ছাড়াও, তাকে ১৫৪ বার বেত্রাঘাতের দণ্ডও দেওয়া হয়েছে এবং তিনি এখনো কারাবন্দী আছেন। গত বুধবার চিকিৎসাজনিত কারণে তিন সপ্তাহের জন্য নার্গিসের কারাদণ্ড স্থগিত করে কর্তৃপক্ষ। নার্গিসের আইনজীবী মোস্তাফা নিলি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ২১ দিন আগে তার দেহ থেকে একটি টিউমার অপসারণ করা হয়েছে। পাশাপাশি হাড়েও অস্ত্রোপচার চালানো হয়। এসব কারণে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য মুক্তি দেওয়া হয়েছে। সৌভাগ্যবশত, টিউমারটি ক্ষতিকারক ছিল না। তবে তাকে তিন মাস পর পর ডাক্তার পরীক্ষা করবেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ