ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

পটিয়ায় ছুরিকাঘাতে চালকের ভুঁড়ি বের করলো দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ১০:২০:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ১০:২১:০৯ পূর্বাহ্ন
পটিয়ায়  ছুরিকাঘাতে  চালকের ভুঁড়ি বের করলো দুর্বৃত্তরা
পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে দুই দুর্বৃত্ত এক বাস চালকের ভুঁড়ি বের করার ঘটনা ঘটিয়েছে। বাস চালকের নাম আবদুল আজিজ (৩২)। সে পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত মোজারুল এর ছেলে। ঘটনার পরপরই উত্তেজিত জনতা দুর্বৃত্ত চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার সাজ্জাদ হোসেন (২০) ও একই এলাকার মৃত ফয়েজ হোসেনের ছেলে সাজ্জাদ হোসেনকে (১৯) গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। আহত তিনজনেই পটিয়া হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেছে। এর মধ্যে গাড়ি চালক আজিজ ও দুর্বৃত্ত আবিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে পটিয়া উপজেলার গিরিস চৌধুরী বাজার এলাকায় মহাসড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পটিয়া মিনি বাস পটিয়া গিরি চৌধুরী বাজার এলাকায় পৌঁছলে হঠাৎ দুই দুর্বৃত্ত গাড়ি চালককে ছুরিকাঘাত করে। এক পর্যায়ে গাড়ি চালকের ভুঁড়ি বের করে ফেলে। এসময় গাড়ি চালকের চিৎকার শুনে স্থানীয় লোকজন দৌঁড়ে আসে। ঘটনাস্থলেই দুর্বৃত্ত সাজ্জাদ ও আবিদকে হাতেনাতে ধরে লোকজন তাদের দুইজনের হাত-পা বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ (পটিয়া সার্কেল) আরিফুল ইসলাম ও পটিয়া থানার ওসি জায়েদ নূর গণপিটুনির দুই দুর্বৃত্তকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, গিরি চৌধুরী বাজার এলাকায় প্রায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। দিন দুপুরে ছুরিকাঘাত করার কারণে লোকজন দুর্বৃত্তদের জনতা গণপিটুনি দিয়েছে। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার সাদিয়া সারিন জানান, ভুঁড়ি বের হওয়া গাড়ি চালক ও অন্য একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহতদের মধ্যে আজিজের অবস্থা আশংকাজনক। পটিয়া থানার ওসি জায়েদ নূর জানিয়েছেন, কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য