ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন ‘অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ : তারেক রহমান মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি-আইনজীবীকে বললেন ইসি মাছউদ অবশেষে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত ত্রয়োদশ নির্বাচনে বাড়ছে সাইবার হামলা-অপপ্রচার সংকট কাটাতে এলপিজি গ্যাস আমদানি করবে বিপিসি গণভোটে হ্যাঁ প্রচারে সরকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার চালু হচ্ছে না হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে মাদক ও আগ্নেয়াস্ত্র শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি-আমীর খসরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে-উপদেষ্টা ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোওয়া-মিলাদ আমরা কোনো দলের না, শুধু মানুষকে সচেতন করবো -স্বাস্থ্য উপদেষ্টা ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন : সিইসিকে মির্জা ফখরুল
স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা

ছৈয়দ এম. আনওয়ার হোসেন ছিলেন দেশপ্রেমিক

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ১০:২৫:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ১০:২৫:৪৭ অপরাহ্ন
ছৈয়দ এম. আনওয়ার হোসেন ছিলেন দেশপ্রেমিক
মানুষের মনের মণিকোঠায় মানবিক হিসেবে বেঁচে থাকবেন

টাইগার মাধ্যমিক বিদ্যালয় ও টাইগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দৈনিক জনতা পত্রিকার প্রকাশক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মরহুম ছৈয়দ এম. আনওয়ার হোসেন ছিলেন বিনয়ী, নিরহংকারী ও সদালাপী। ক্ষমতার কাছাকাছি থেকেও তিনি কখনো দাম্ভিকতা দেখাননি। তিনি খুব সহজেই সাধারণ মানুষকে আপন করে নিতে পারতেন। সবসময় অসহায়-গরিব ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন মানবিক মানুষ হিসেবে। তার এ সব কর্মের কারণে ।
গতকাল সোমবার ঝালকাঠি জেলার সদর উপজেলায় ছৈয়দ এম. আনওয়ার হোসেনের দ্বিতীয় মৃত্যুবাষিকী উপলক্ষে  আয়োজিত এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে টাইগার মাধ্যমিক বিদ্যালয় ও টাইগার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ সময় উপস্থিত বক্তারা আরো বলেন, ঝালকাঠি জেলার কৃতী সন্তান দেশপ্রেমিক রাজনীতিবিদ ও সমাজ সেবক মরহুম ছৈয়দ এম. আনওয়ার হোসেনকে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা স্মৃতিচারণ করলেও তাঁর রেখে যাওয়া স্মৃতির কথা বলে শেষ করা যাবে না। ঝালকাঠি জেলায় শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিসহ গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি লক্ষ্য করলে ছৈয়দ এম. আনওয়ার হোসেন স্যারকে আমরা দেখতে পাই। তার মৃত্যুর পর এসব রেখে যাওয়া স্মৃতি আমাদের প্রতিনিয়ত পীড়া দেয়। আমরা নির্দিধায় বলতে পারি, পুরো ঝালকাঠি জেলাবাসী বহুমুখী প্রতিভার অধিকারী একজন মানবিক মানুষকে হারিয়েছে। যার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। একজন মেধাবী কলামিস্ট,  দেশপ্রেমিক রাজনীতিবিদ ও প্রতিভাবান সমাজসেবক হিসেবে জেলার প্রতিটি মানুষের মনের মণিকোঠায় বেঁচে থাকবেন তিনি।
এসময় আরও বক্তব্য রাখেন দৈনিক জনতা ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক সৈয়দ মো. আতিকুল হাসান, তার ছোট ভাই এস এম তৌফিকুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, সমাজ সেবক সৈয়দ আব্দুল হাই, সালাহউদ্দিন ফেরদৌস, প্রাক্তন প্রধান শিক্ষক একেএম শামছুদোহা, বর্তমান প্রধান শিক্ষক মো. মাসুদ আলম, টাইগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক প্রীতি রানী রায়, একেএম শাহা আলম প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত

স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত