ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

কারখানা খুলে দেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ১০:৩৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ১০:৩৮:১০ অপরাহ্ন
কারখানা খুলে দেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন অমিতি সোয়েটার কারখানার শ্রমিকরা। গতকাল রোববার সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এক ঘণ্টা পর সাড়ে ৯টায় সড়ক থেকে সরে আসেন তারা। লে-অফ নোটিশে কারখানা কর্তৃপক্ষ উল্লেখ করেন, বর্তমানে কারখানায় কোনও কাজ (অর্ডার) না থাকার কারণে গতকাল রোববার থেকে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধ থাকবে। লে-অফ চলাকালীন সময়ে শ্রমিকদের আইন অনুযায়ী লে-অফকালীন ক্ষতিপূরণ প্রদান করা হবে। লে-অফ থাকাকালীন শ্রমিকের সশরীরে কারখানায় এসে হাজিরা দেওয়ার কোনও প্রয়োজন নেই। বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ হঠাৎ কারখানা বন্ধ ঘোষণা করায় আমরা মহাবিপদে পড়েছি। আমরা বুঝতে পারি নাই কর্তৃপক্ষ কারখানা লে-অফ ঘোষণা করবে। আজকেই কারখানা খুলে দিতে হবে। না দিলে আমরা বিক্ষোভ চালিয়ে যাবো।’
প্রায় আড়াইশ শ্রমিক বিক্ষোভ অংশ নিয়েছেন :
গাজীপুর শিল্পপুলিশের পরিদর্শক রাজিব হোসেন বলেন, গত শনিবার অমিতি সোয়েটার কারখানা কর্তৃপক্ষ লে-অফ ঘোষণা করেছে। এতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। সকালে শ্রমিকরা কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে তারা মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে তারা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), শিল্পপুলিশ, কারখানা মালিক ও শ্রমিক প্রতিনিধিরা শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধানে আলোচনা করছেন। মালিকপক্ষ আলোচনায় বসেছে।’ গাজীপুর ট্রাফিক পুলিশের উপপুলিশ পরিদর্শক আল মামুন বলেন, ‘শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে সকাল থেকে এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল। সকালের ওই সময়ে অনেক যাত্রীকে হেঁটে তাদের গন্তব্যে যেতেও দেখা গেছে। সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখনও সড়কে অন্তত পাঁচ কিলোমিটার থেমে থেমে যানবাহন চলার কারণে চালক ও যাত্রীদের ভোগান্তি বেড়েছে।’ এ ব্যাপারে কথা বলতে অমিতি সোয়েটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ