ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে-আমীর খসরু কুমিল্লায় গুলি করে ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা শীতে আশঙ্কাজনক হারে আগুনে পোড়া রোগী বাড়লেও চিকিৎসা সঙ্কট তীব্র উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে ভোটে নিরাপত্তা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দিয়েছে হিন্দু মহাজোট গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ সরকারের মর্যাদা ও সংগ্রামের প্রতীক খালেদা জিয়া ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাঞ্জলি গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ৩ ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার ১০ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নতুনধারা ফাউন্ডেশন রাঙামাটিতে গাড়ি পড়ে নিহত ২ জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই মাছ-মাংস সাধারণ মানুষের নগালের বাইরে, কিছুটা কমেছে ডিমের দাম দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার রূপান্তরে ‘ঢাকা ঘোষণা’

ইমরান খানের জামিন মঞ্জুর করে মুক্তির নির্দেশ

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৭:২৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৭:২৪:১৭ অপরাহ্ন
ইমরান খানের জামিন মঞ্জুর করে মুক্তির নির্দেশ

নতুন এক দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা কারাবন্দি ইমরান খানের জামিন মঞ্জুর করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। পাশাপাশি তার মুক্তির নির্দেশ দেয়া হয়েছে। গত এক বছরেরও বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরের আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান খান। একই কারাগারে বন্দি ছিলেন তার স্ত্রী বুশরা বিবিও। প্রায় ৯ মাস পর গত ২৪ অক্টোবর জামিনে মুক্তি পান তিনি।
গত ১৩ জুলাই ইদ্দত তথা বিয়ে সম্পর্কিত এক মামলায় ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে বেকসুর খালাস দেয়া হয়। কিন্তু ওইদিনই তোশাখানা সম্পর্কিত নতুন এক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। গতমাসে এই মামলা থেকে বুশরা বিবিকে জামিন দেন ইসলামাবাদ হাইকোর্ট। এরপর তাকে জেল থেকে মুক্তি দেয়া হয়। এর প্রায় একমাস পর বুধবার (২০ নভেম্বর) ইমরান খানের জামিন মঞ্জুর করা হলো। সেই সঙ্গে মুক্তির আদেশও। তা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তি দেয়া হবে কি না তা এখনও স্পষ্ট নয়। কারণ তার বিরুদ্ধে এখনও দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসের আরও অনেক মামলা রয়েছে। ইসলামাবাদ পুলিশের তথ্যমতে, ইসলামাবাদে ইমরান খানের বিরুদ্ধে ৬২টি মামলা দায়ের করা হয়েছে। এদিকে পাঞ্জাব সরকার পক্ষের এক আইনজীবী জানিয়েছেন, ইমরান খানের বিরুদ্ধে পাঞ্জাবে ৫৪টি মামলা রয়েছে। ইমরান খানের মুক্তি নিয়ে অনিশ্চয়তা থাকলেও তার বোন আলিমা খান বলেছেন, আগামী রোববারের (২৪ নভেম্বর) বিক্ষোভে নেতৃত্ব দেবেন ইমরান খান। বুধবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তোশাখানা মামলায় জামিনের পর ২৪ নভেম্বরের বিক্ষোভে নেতৃত্ব দেবেন ইমরান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য