ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঘাম ঝরিয়ে গুয়াদালাহারার বিপক্ষে জয় পেলো বার্সা ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ হলেন দেম্বেলে কলকাতায় বিশৃঙ্খলার জন্য মেসিকেই দায়ী করলেন গাভাস্কার আজহার মাহমুদকে অব্যাহতি দিলো পিসিবি স্বস্তিতে দিন শেষ করলো অস্ট্রেলিয়া বিগ ব্যাশে রিশাদের অভিষেক, জয় পেলো হারিকেন্স কতদিন আইপিএল খেলতে পারবেন মুস্তাফিজ? খুশির খবরে মোস্তাফিজ খাওয়াবেন কিনা ‘সংশয়ে’ শান্ত বৃষ্টির দিনে চুলের সমস্যা? পরিষ্কার করার জাদুকরী টিপস! স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

গাজীপুরে শ্রমিকদের অবরোধে দুর্ভোগ চরমে বিকল্প সড়কে যাতায়াত

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ১২:৫৩:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ১২:৫৩:৫৩ পূর্বাহ্ন
গাজীপুরে শ্রমিকদের অবরোধে দুর্ভোগ চরমে বিকল্প সড়কে যাতায়াত
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের টানা চার দিনের সড়ক অবরোধে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার সাধারণ মানুষ। সড়ক অবরোধ করায় ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারীরা। তবে সড়ক বন্ধ থাকায় অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে অক্টোবর মাসের বেতনের দাবিতে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো কারখানার শ্রমিকর। তাদের সঙ্গে ডরিন ফ্যাশন নামে অপর একটি কারখানার শ্রমিকরাও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে বিকল্প পথ ব্যবহার করে ওই এলাকার মানুষ বিভিন্ন স্থানে যাতায়াত করছেন। এছাড়া চন্দ্রা-নবীনগর সড়ক ব্যবহারকারীরাও বিকল্প পথ ব্যবহার করে চলাচল করছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছেন যাত্রীরা। স্থানীয়রা আটোরিকশায় করে ভেঙে ভেঙে সাভারে যাচ্ছেন। অনেকে কাশিমপুর থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তা টঙ্গী হয়ে ঢাকায় যাতায়াত করছেন। যাত্রী ও পণ্যবাহী যানবাহনগুলো এসব বিকল্প পথ দিয়েই যাতায়াত করছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য