ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন ‘অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ : তারেক রহমান মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি-আইনজীবীকে বললেন ইসি মাছউদ অবশেষে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত ত্রয়োদশ নির্বাচনে বাড়ছে সাইবার হামলা-অপপ্রচার সংকট কাটাতে এলপিজি গ্যাস আমদানি করবে বিপিসি গণভোটে হ্যাঁ প্রচারে সরকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার চালু হচ্ছে না হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে মাদক ও আগ্নেয়াস্ত্র শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি-আমীর খসরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে-উপদেষ্টা ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোওয়া-মিলাদ আমরা কোনো দলের না, শুধু মানুষকে সচেতন করবো -স্বাস্থ্য উপদেষ্টা ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন : সিইসিকে মির্জা ফখরুল

৮০ পয়সায় এক লিটার খাবার পানি

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০৩:২৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০৩:২৯:৫৮ অপরাহ্ন
৮০ পয়সায় এক লিটার খাবার পানি
অর্থনৈতিক রিপোর্টার
উচ্চমূল্যের বাজারে যেখানে এক লিটার পানি কিনতে ভোক্তাকে গুনতে হয় অন্তত ২৫-৩০ টাকা, সেখানে মাত্র ৮০ পয়সায় এক লিটার বিশুদ্ধ খাবার পানি বিক্রি করছে ঢাকা ওয়াসা ও মার্কিন প্রতিষ্ঠান ড্রিংকওয়েল। সারাদেশে ৩২০টি এটিএম বুথ থেকে এই পানি কিনতে পারছেন গ্রাহকরা। ব্যাংকের এটিএম কার্ডের মতোই একটি প্রিপেইড কার্ড বুথ মেশিনের নির্দিষ্ট স্থানে রাখলেই স্বয়ংক্রিয়ভাবে বিশুদ্ধ খাবার পানি বেরিয়ে আসে ওয়াটার এটিএম বুথ থেকে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবি দিয়ে ৫০ টাকায় নিবন্ধন করে নেয়া যায় এই এটিএম কার্ড। বুথ অপারেটরদের মাধ্যমে কার্ডে রিচার্জ করা যায় ১০ থেকে ৯৯৯ টাকা পর্যন্ত।
বাজারে প্রতি লিটার বোতলজাত পানি কিনতে যেখানে ক্রেতাকে গুনতে হয় ৩০ টাকা, এখানে মাত্র ৮০ পয়সাতেই এক লিটার পানি পাচ্ছেন তারা। বিশুদ্ধ এই পানি নতুন করে পরিশোধন কিংবা ফুটানোর প্রয়োজন হয় না। তাই সব সময়ই ভীড় লেগে থাকছে এসব ওয়াটার এটিএম বুথে। ভোক্তারা জানান, ওয়াটার এটিএম বুথে মাত্র ৮০ পয়সায় মিলছে এক লিটার পানি। যা বাজারে বোতলজাত পানির চেয়ে ঢের সাশ্রয়ী ও বিশুদ্ধ। ঢাকা ওয়াসা ও যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা ড্রিংকওয়েল কোম্পানি ড্রিংকওয়েলের উদ্যোগে ঢাকাসহ সারাদেশে ৩২০টি বুথ থেকে নামমাত্র মূল্যে বিশুদ্ধ পানি কিনতে পারছেন গ্রাহকরা। এ পরিস্থিতিতে আরও বেশি বুথ স্থাপনের দাবি সাধারণ মানুষের। তারা জানান, প্রতিটি হাসপাতালে বাইরে ও রাস্তার মোড়ে মোড়ে এই ওয়াটার এটিএম বুথ স্থাপন করা প্রয়োজন। তাহলে রোগীরা কম দামে বিশুদ্ধ পানি পান করতে পারবেন। এমন দাবির মুখে ড্রিংকওয়েলের কর্মকর্তাদের আশ্বাস, কম খরচে বিশুদ্ধ পানি সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে বাড়ানো হবে বুথের সংখ্যা। ড্রিংকওয়েল বাংলাদেশের মানবসম্পদ ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ নবী নওয়াজ চৌধুরী বলেন, খুব শিগগিরই আরও দেড় থেকে দুইশটি নতুন ওয়াটার এটিএম বুথ স্থাপন করার পরিকল্পনা রয়েছে। জনবসতি এবং নিম্ন ও মধ্যম আয়ের মানুষের সংখ্যা যেসব এলাকায় বেশি সেখানেই এসব বুথ স্থাপন করা হবে। উল্লেখ্য, প্রতিদিন অন্তত সাড়ে ৫ লাখ মানুষ পানি কিনছেন এইসব ওয়াটার এটিএম বুথে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত

স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত