ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯
যুক্তরাষ্ট্র নির্বাচন-২০২৪

অন্য দেশের যুদ্ধে লড়বে না যুক্তরাষ্ট্র বললেন ট্রাম্প

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ১২:১৪:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ১২:১৪:০৬ পূর্বাহ্ন
অন্য দেশের যুদ্ধে লড়বে না যুক্তরাষ্ট্র বললেন ট্রাম্প
আমেরিকানদের (মার্কিন সেনা) যুদ্ধ করতে এবং প্রাণ দেয়ার জন্য অন্য দেশে না পাঠানোর (নির্বাচনে জিতলে) প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ‘ব্যাটলগ্রাউন্ড’ হিসেবে পরিচিত পেনসিলভানিয়ার এক সমাবেশে স্থানীয় সময় গত শনিবার বক্তৃতা দেয়ার সময় এ কথা বলেন ট্রাম্প। এসময় সাবেক এ প্রেসিডেন্ট আবারও দাবি করেন, তিনিই একমাত্র ব্যক্তি যিনি সর্বাত্মক বৈশ্বিক সংঘাত প্রতিরোধ করতে সক্ষম। খবর আরটি’র।
এদিন ট্রাম্প আরও বলেন, ‘কমলা হ্যারিস আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবেন নিশ্চিত। কারণ তিনি কাজটি (প্রেসিডেন্টের দায়িত্ব পালন) করার জন্য অত্যন্ত অযোগ্য।’ রিপাবলিকান এ প্রার্থী বলেন, তাকে (কমলা) প্রেসিডেন্ট বানানোর অর্থ হবে লাখ লাখ মানুষের জীবন নিয়ে খেলা। আমাদের ছেলে-মেয়েরা এমন সব দেশে যুদ্ধে যেতে বাধ্য হবে, যে দেশের নামও হয়তো আপনারা কখনও শোনেননি। চলতি বছরের শুরুর দিকে নিজের মনোনয়ন গ্রহণের বক্তৃতায়ও, ‘বর্তমান প্রশাসনের তৈরি প্রতিটি আন্তর্জাতিক সংকট’ বিশেষ করে ইউক্রেন এবং গাজা যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। বিশ্বশান্তি আনতে সুনির্দিষ্ট পরিকল্পনা না জানালেও, ট্রাম্প সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নেতৃত্বে ‘অন্যের যুদ্ধে’ সমর্থন ও অর্থায়নের মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দাবি করেছিলেন, কমলা হ্যারিস যদি আরও চার বছর পায়, তাহলে মধ্যপ্রাচ্যে আরও চার দশক আগুন জ্বলবে এবং আপনার (মার্কিনিদের) সন্তানরা সেখানে যুদ্ধে যাবে। ‘কিন্তু, কখনও শেষ না হওয়া বিদেশি যুদ্ধে আমি কাউকে লড়াই করতে এবং প্রাণ দেয়ার জন্য পাঠাব না, শনিবারের সমাবেশে বলেন ডোনাল্ড ট্রাম্প।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ