ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে-আমীর খসরু কুমিল্লায় গুলি করে ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা শীতে আশঙ্কাজনক হারে আগুনে পোড়া রোগী বাড়লেও চিকিৎসা সঙ্কট তীব্র উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে ভোটে নিরাপত্তা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দিয়েছে হিন্দু মহাজোট গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ সরকারের মর্যাদা ও সংগ্রামের প্রতীক খালেদা জিয়া ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাঞ্জলি গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ৩ ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার ১০ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নতুনধারা ফাউন্ডেশন রাঙামাটিতে গাড়ি পড়ে নিহত ২ জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই মাছ-মাংস সাধারণ মানুষের নগালের বাইরে, কিছুটা কমেছে ডিমের দাম দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার রূপান্তরে ‘ঢাকা ঘোষণা’

জয় দিয়ে সিরিজ শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ

  • আপলোড সময় : ১৪-১০-২০২৪ ০৯:০৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৪ ০৯:০৪:০২ অপরাহ্ন
জয় দিয়ে সিরিজ শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
১৮০ রানের টার্গেটে দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও এভিন লুইসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবীয়রা। ডাম্বুলায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অষ্টম ওভারে ৫৮ রানে ৩ উইকেট হারায় শ্রীলংকা। টপ-অর্ডারে পাথুম নিশাঙ্কা ১১, কুশল মেন্ডিস ১৯ ও কুশল পেরেরা ৬ রানে আউট হন। চতুর্থ উইকেটে ৫২ বলে ৮২ রানের জুটিতে শ্রীলংকাকে লড়াইয়ে ফেরান কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক চারিথ আসালঙ্কা। টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরির ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কায় ৪০ বলে ৫১ রান করে থামেন কামিন্দু। ২৯ বলে টি-টোয়েন্টিতে ষষ্ঠ হাফ-সেঞ্চুরি তুলে ৫৯ রানে আউট হন আসালঙ্কা। ৩৫ বলের আসালঙ্কার ইনিংসে ৯টি চার ছিলো। শেষদিকে ভানুকা রাজাপাকসার ১১ বলে ১টি করে চার-ছক্কায় ১৭ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৯ রানের লড়াকু সংগ্রহ পায় শ্রীলংকা। ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড ২টি উইকেট নেন। ১৮০ রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝড় তুলে ৪.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫০’এ নেন দুই ওপেনার কিং ও লুইস। পাওয়ার প্লেতে দল পায় ৭৪ রান। ২৫ বলে টি-টোয়েন্টিতে ১১তম অর্ধশতক করেন কিং। নবম ওভারের প্রথম বলে ১’শ স্পর্শ করে ওয়েস্ট ইন্ডিজ। ঐ ওভারেই টি-টোয়েন্টিতে ২৭ বলে ১১তম হাফ-সেঞ্চুরি করেন লুইস। লুইস-কিংয়ের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ৯ ওভারে ১০৭ রান পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দশম ওভারের প্রথম বলে লুইসকে শিকার করে ক্যারিবীয়দের উদ্বোধনী জুটি ভাঙেন শ্রীলংকার পেসার মাথিশা পাথিরানা। ৫টি চার ও ৪টি ছক্কায় ২৮ বলে ৫০ রান করেন লুইস। লুইস ফেরার পর ৭ রানে আউট হন তিন নম্বরে নামা শাই হোপ। এক প্রান্ত আগলে রানের চাকা সচল রেখেছিলেন অন্য ওপেনার কিং। তবে ১২তম ওভারে দলীয় ১২৮ রানে কিংকে প্যাভিলিয়নের পথ দেখান স্পিনার কামিন্দু। ১১ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ৩৩ বলে ৬৩ রানের দারুন ইনিংস খেলেন কিং। কিং-লুইসের দারুন শুরুতে পরবর্তীতে জয় পেতে সমস্যা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ বল বাকী রেখে জয়ের স্বাদ পায় তারা। মিডল অর্ডারে রোস্টন চেজ ১৯, অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৩ ও শেরফান রাদারফোর্ড অপরাজিত ১৪ রান করেন। শ্রীলংকার পাথিরানা ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন কিং।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য