ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

নতুন ওয়েব সিরিজে দীঘি

  • আপলোড সময় : ১১-১০-২০২৪ ১২:৩৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৪ ১২:৩৯:২৫ পূর্বাহ্ন
নতুন ওয়েব সিরিজে দীঘি
বিনোদন ডেস্ক
দেশের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ইতোমধ্যে তার অভিনয় গুণের মাধ্যেমে দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে ঢালিউডে অতি পরিচিত নাম দীঘি। প্রায় নানান মন্তব্যে খবরের শিরোনামে থাকেন তিনি। এবার নতুন শিরোনামে এলেন তরুণ এই অভিনেত্রী। জানা গেছে, জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফীর ওয়েব সিরিজের নতুন চমক হিসেবে থাকছেন নাকি দীঘি। তিনিই কাজ করতে যাচ্ছেন এই সিরিজে। প্রচলিত আছে, রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমায় কাজ করার কথা ছিল দীঘির। কিন্তু চূড়ান্ত পর্যায়ে দেখা গেলো তমা মির্জাকে! বিষয়টিকে ইঙ্গিত করে দীঘি তখন অভিমানের সুর জাগালেন সোশ্যাল হ্যান্ডেলে। যেখানে তিনি কারও নাম না প্রকাশ করে দাবি করেন, মিডিয়া সিন্ডিকেটরা তাকে বারবার কাস্ট করেও সিনেমা থেকে বাদ দিয়ে দেয়। কয়েক দিন আগেই তরুণ পরিচালক রায়হান রাফি ঘোষণা দিয়েছেন নতুন ওয়েব সিরিজের। ‘ব্ল্যাক মানি’ নামের ওই সিরিজটিতে যোগ দিচ্ছেন একঝাঁক তারকা। তবে একই পরিচালকের অন্য একটি সিরিজে অভিনয় করতে যাচ্ছেন দীঘি। এই সিরিজের মাধ্যমে অভিমান ও দ্বন্দ্ব ভুলে রায়হান রাফির সিরিজে কাজ করতে যাচ্ছেন দীঘি। রাফির সঙ্গে কাজের প্রসঙ্গে দীঘি গণমাধ্যমকে বলেন, ‘এটা নিয়ে আমি বিস্তারিত কিছুই বলতে পারব না। সেটা রাফিই ভালো বলতে পারবেন। ভালো গল্প, চরিত্র হলে আমার পক্ষ থেকে কাজ করতে কোনো অসুবিধা নেই। যদি আমাকে তার সিনেমার জন্য যোগ্য মনে করেন তাহলে নেবেন। তাতে আমিও সানন্দে কাজ করব। তবে আপাতত সিরিজ নিয়ে কিছুই বলতে পারছি না।’ নাম ঠিক না হওয়া সিরিজটি সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, শুট শুরু হওয়ার কথা ছিল জুলাই-আগস্টে, কিন্তু সেটা সম্ভব হয়নি। নতুন শুটিং শিডিউল এখনো ঠিক হয়নি। সব ঠিকঠাক হলেই অফিশিয়ালি জানানো হবে বিষয়টি। দেশের একটি ওটিটির জন্য নির্মিত হবে এই সিরিজ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা রয়েছে নাটকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের। তার এতে কাজ করার বিষয়টি সূত্রের বরাতে নিশ্চিত হওয়া গেলেও আনুষ্ঠানিভাবে জানাতে চাননি। এদিকে দুই বছর আগে পরিচালক রায়হান রাফির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন দীঘি। নায়িকার প্রধান অভিযোগটা ছিল এমন, পরিচালক তাকে ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য চূড়ান্ত করেও তাকে না জানিয়ে অন্য একজনকে নায়িকা করেছেন। এমন অভিযোগের পর নায়িকার ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন পরিচালক। আর তাতেই গরম হয় আলোচনা। এরপর সব চুপচাপ। এমন সময়েই সামনে এলো দীঘিকে নিয়ে নতুন সিরিজের খবর। রাফি এখন ‘ব্ল্যাক মানি’ সিরিজের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে অভিনয় করছেন পূজা চেরি, নায়ক রুবেল, পাভেলসহ অনেকেই। ‘ব্ল্যাক মানি’র ক্যামেরা ক্লোজ হলেই কলকাতার জিৎ ও ঢাকার শরিফুল রাজকে নিয়ে ‘লায়ন’-এর মিশনে নামবেন তিনি।
 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়