ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন ‘অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ : তারেক রহমান মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি-আইনজীবীকে বললেন ইসি মাছউদ অবশেষে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত ত্রয়োদশ নির্বাচনে বাড়ছে সাইবার হামলা-অপপ্রচার সংকট কাটাতে এলপিজি গ্যাস আমদানি করবে বিপিসি গণভোটে হ্যাঁ প্রচারে সরকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার চালু হচ্ছে না হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে মাদক ও আগ্নেয়াস্ত্র শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি-আমীর খসরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে-উপদেষ্টা ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোওয়া-মিলাদ আমরা কোনো দলের না, শুধু মানুষকে সচেতন করবো -স্বাস্থ্য উপদেষ্টা ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন : সিইসিকে মির্জা ফখরুল

টি-টোয়েন্টি দল ঘোষণা করলো শ্রীলংকা

  • আপলোড সময় : ১১-১০-২০২৪ ১২:২৮:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৪ ১২:২৮:২৩ পূর্বাহ্ন
টি-টোয়েন্টি দল ঘোষণা করলো শ্রীলংকা
স্পোর্টস ডেস্ক
ব্যাটার ভানুকা রাজাপাকসা ও লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসেকে ফিরিয়ে এনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা, দিলশান মাদুশাঙ্কা ও দুশমান্থ চামিরা। ২১ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরলেন রাজাপাকসা। ২০২৩ সালে জানুয়ারিতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সম্প্রতি ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়া কিংসের হয়ে ৬ ম্যাচে ১টি হাফ-সেঞ্চুরিসহ ১২৭ রান করেছেন রাজাপাকসা। সিপিএল’র আগে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল মার্ভেলসকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন রাজাপাকসা। দলের হয়ে ১০ ম্যাচে ১৬৩.৮৮ স্ট্রাইক রেটে ২৩৬ রান করেছিলেন তিনি। দেশের হয়ে ৩৭ টি-টোয়েন্টিতে ৬৭৮ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটার। এদিকে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ভ্যান্ডারসে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১৪ টি-টোয়েন্টিতে ৭ উইকেট আছে ভ্যান্ডারসের। গত আগস্টে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছেন এই স্পিনার। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৩ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন ভ্যান্ডারসে। ডাম্বুলায় আগামী ১৩ অক্টোবর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। ২০ অক্টোবর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে দু’দল।
টি-টোয়েন্টি দল : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস, কুসাল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, হাসারাঙ্গা ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, জেফ্রি ভ্যান্ডারসে, চামিন্দু উইক্রামাসিংহে, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা, বিনুরা ফার্নান্দো, আসিথা ফার্নান্দো।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত

স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত