ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন ‘অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ : তারেক রহমান মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি-আইনজীবীকে বললেন ইসি মাছউদ অবশেষে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত ত্রয়োদশ নির্বাচনে বাড়ছে সাইবার হামলা-অপপ্রচার সংকট কাটাতে এলপিজি গ্যাস আমদানি করবে বিপিসি গণভোটে হ্যাঁ প্রচারে সরকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার চালু হচ্ছে না হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে মাদক ও আগ্নেয়াস্ত্র শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি-আমীর খসরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে-উপদেষ্টা ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোওয়া-মিলাদ আমরা কোনো দলের না, শুধু মানুষকে সচেতন করবো -স্বাস্থ্য উপদেষ্টা ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন : সিইসিকে মির্জা ফখরুল

মিঠুননের দাদাসাহেব ফালকে পুরস্কার নিয়ে যা বললেন মমতা

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ০৯:০৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৪ ০৯:০৪:৫০ অপরাহ্ন
মিঠুননের দাদাসাহেব ফালকে পুরস্কার নিয়ে যা বললেন মমতা
বিনোদন ডেস্ক
অভিনেতা মিঠুন চক্রবর্তী। একের পর এক হিট ছবি দিয়ে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জীবন যাত্রায় ভক্তদের থেকে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। পদ্মভূষণ পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি। তার ৪৮ বছরের অভিনয় যাত্রাকে স্বীকৃতি জানিয়ে এবার মিঠুন চক্রবর্তীকে দেওয়া হচ্ছে দাদাসাহেব ফালকে পুরস্কার। গত সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডলে একথা জানান। তখন কলকাতায় মিঠুন বাংলা সিনেমার শুটিং করছেন। খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার বন্যা বয়ে যায়। এদিন সাংবাদিক বৈঠকে মমতার শুভেচ্ছা পেয়েছেন কি না জানতে চাওয়া হলে মিঠুন বলেন, ‘না, উনি কেন করবেন?’ কেন করবেন না জিজ্ঞাসা করায় তার উত্তর, ‘আমি তো বিরোধী দল করি।’ তখন সাংবাদিকরা তাকে বলেন, ‘আপনি তো এই রাজ্যের, একজন বাঙালি।’ যা শুনে মিঠুন বলেন, ‘আমার মনে হয় না উনি ওটা অনুভব করেন। আমি ওতে জড়াতে চাই না। ফোন করা না করা ব্যক্তিগত ব্যাপার।’ দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ায় মিঠুনকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। একইসঙ্গে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘শুধু অনুরোধ, দীর্ঘ উপেক্ষার পর আপনার পদ্মশ্রীর জন্য প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেইসঙ্গে মমতাদির আপনাকে রাজ্যসভায় পাঠিয়ে স্বীকৃতিদান ভুলে যাবেন না।’ প্রসঙ্গত, এক সময় তৃণমূলের টিকিটে রাজ্য সভার সাংসদ ছিলেন মিঠুন, পরে পদত্যাগ করেন। একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। চলতি বছরে লোকসভা নির্বাচনেও বিজেপি প্রার্থীদের হয়ে রাজ্যে প্রচার করেছেন তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত

স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত