ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন ‘অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ : তারেক রহমান মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি-আইনজীবীকে বললেন ইসি মাছউদ অবশেষে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত ত্রয়োদশ নির্বাচনে বাড়ছে সাইবার হামলা-অপপ্রচার সংকট কাটাতে এলপিজি গ্যাস আমদানি করবে বিপিসি গণভোটে হ্যাঁ প্রচারে সরকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার চালু হচ্ছে না হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে মাদক ও আগ্নেয়াস্ত্র শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি-আমীর খসরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে-উপদেষ্টা ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোওয়া-মিলাদ আমরা কোনো দলের না, শুধু মানুষকে সচেতন করবো -স্বাস্থ্য উপদেষ্টা ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন : সিইসিকে মির্জা ফখরুল

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে গোবিন্দ

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ০৯:০৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৪ ০৯:০৪:০৬ অপরাহ্ন
গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে গোবিন্দ
বিনোদন ডেস্ক
গতকাল মঙ্গলবার কলকাতায় আসার প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দ তার আগে মুম্বাইয়ের বাড়িতে অস্ত্র পরিষ্কার করছিলেন বলে জানা যায়। সেই সময় ভুলবশত গুলিটি এসে লাগে তার গায়ে। গতকাল মঙ্গলবার সকালে নিজের লাইসেন্স রিভলভার থেকেই গুলিবিদ্ধ হন অভিনেতা-রাজনীতিবিদ গোবিন্দ। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেই থেকে অভিনেতার ভক্তদের ঘুম উড়েছিল চিন্তায়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন গোবিন্দ নিজেই। অভিনেতা নিজের বার্তা সকলকে পৌঁছে দিয়ে জানালেন, আপনাদের সকলের আশীর্বাদ আর মা-বাবার আশীর্বাদে আর গুরুজির কৃপাতে আমার গায়ে যে গুলি লেগেছিল তা বের করে নেওয়া হয়েছে। আমি এখানের (হাসপাতাল) ডাক্তারদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সকলের প্রার্থনা কাজে এসেছে। প্রাথমিকভাবে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে ভুলবশত নিজের রিভলভার থেকে গুলি বের করে ফেলেন তিনি। ভারতীয় সংবাদসংস্থা এএনআই- এক প্রতিবেদন থেকে জানা যায়, গুলিটি তার পায়ে এসে লেগেছে। গোবিন্দ তার মুম্বাইয়ের বাড়িতে অস্ত্র পরিষ্কার করছিলেন বলে জানা গেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদসংস্থা এএনআইকে এরপর গোবিন্দের ম্যানেজার জানান, গোবিন্দ কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি তার লাইসেন্স করা রিভালভারটি আলমারিতে রাখছিলেন এমন সময় এটি তার হাত থেকে পড়ে যায় এবং একটি গুলি তার পায়ে লাগে। ডাক্তার গুলি বের করে দিয়েছেন এবং এখন ভালো আছেন। তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত

স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত