ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

নেহার বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন স্বামী

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৪ ০৭:০০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৪ ০৭:০০:৫১ অপরাহ্ন
নেহার বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন স্বামী
বিনোদন ডেস্ক
বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন ভারতের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কার ও তার স্বামী রোহনপ্রীত সিংহ! গত কয়েক দিন ধরেই তাদের বিচ্ছেদ নিয়ে জল্পনা চলছে। ২০২০ সালের অক্টোবরে ধুমধাম করে বিয়ে করেছিলেন সংগীতশিল্পী এই জুটি। চার বছর কাটতে না কাটতেই বিচ্ছেদের গুঞ্জনে ভারী হয়ে উঠেছে মুম্বাইয়ের শোবিজ অঙ্গন। তবে কি সত্যিই ভাঙনের পথে নেহার সংসার? গত বছরও নেহা-রোহানের সংসার ভাঙার গুঞ্জন উঠেছিল। তবে এ নিয়ে কথা বলতে দেখা যায়নি তাদের কাউকে। এবার নীরবতা ভাঙলেন নেহার স্বামী রোহানপ্রীত সিং। এ নিয়ে টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন এই গায়ক। রোহানপ্রীত সিং স্পষ্টভাবে বলেন, ‘কোনো ধরনের গুঞ্জনই আমাদের বিরক্ত করে না এবং আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে না। যেকোনো ধরনের গুজবের বিষয়ে আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি। তা ছাড়া যে খবর সত্যি নয়, তা আমাদের সম্পর্কের বন্ধনে কোনো প্রভাব ফেলে না।’ ভিত্তিহীন খবর নিয়ে ভাবনা নেই নেহা কিংবা রোহানপ্রীতের। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘ভিত্তিহীন এসব গুজব নিয়ে আমি ভাবি না। কিছু মানুষ আছে তাদের কোনো কাজ নেই, তারাই এসব বলে বেড়ায়। তারা যদি এসব বলে আনন্দ পায় তবে তা করুক।’ চণ্ডীগড়ে একটি মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে রোহনপ্রীত ও নেহার আলাপ। সেখানেই তাঁরা পরস্পরের প্রেমে পড়েন। তার পর বিয়ের সিদ্ধান্ত নেন তারকা জুটি। এরপর ২০২০ সালে গাঁটছড়া বাঁধেন এই জুটি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ