ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে বিদেশি ৭ প্রতিষ্ঠান

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ০৩:২৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ০৩:২৭:৫৯ অপরাহ্ন
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে বিদেশি ৭ প্রতিষ্ঠান
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সাত বিদেশি প্রতিষ্ঠান এখন পর্যন্ত দরপত্র কিনেছে। নিলামকে আরও প্রতিযোগিতামূলক করতে পেট্রোবাংলা দরপত্র জমা দেয়ার সময় বাড়িয়েছে তিন মাস। বিশেষজ্ঞরা বলছেন, গ্যাসের চাহিদা মেটাতে সমুদ্রে অনুসন্ধান শুরু জরুরি। দেশের স্বার্থ সুরক্ষায় উৎপাদন অংশীদারি চুক্তির (পিএসসি) বেশকিছু ধারায় সংস্কারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বর্তমানে দেশে গ্যাসের মোট চাহিদা  ৪০০ কোটি ঘনফুট। বিপরীতে সরবরাহ ২৭০ কোটি ঘনফুট। এরমধ্যে স্থানীয় উত্তোলন ২১০ ঘনফুট এবং এলএনজি মিলছে ৬০ কোটি ঘনফুট।
জানা যায়, ২০৩০ সাল নাগাদ স্থলভাগের গ্যাস উত্তোলন নামতে পারে ১৮০ কোটি ঘনফুটের নিচে। অগভীর সমুদ্রে মিলতে পারে আরও ২০ কোটি ঘনফুট। তখন প্রায় ৫০০ কোটি ঘনফুট চাহিদার ৬০ ভাগ মেটাতে হবে এলএনজি আমদানির মাধ্যমে। এমন বাস্তবতায় গভীর-অগভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে উন্মুক্ত দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। দরপত্রের নথি, তথ্য-উপাত্ত কেনা ও জমা দেয়ার সময় তিন মাস পিছিয়ে ৯ ডিসেম্বর করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, অফশোর বিডিংয়ের যে প্রতিযোগিতামূলক প্রক্রিয়া শুরু হয়েছে এটার সময় এগিয়ে আনা উচিত। আমরা যত দ্রুত নিজেদের দেশে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করতে পারব ততই ভালো। আমদানি কমানো গেলে বৈদেশিক মুদ্রার ওপরও চাপ কম পড়বে। ৫৫ বিদেশি প্রতিষ্ঠানকে তেল-গ্যাস অনুসন্ধানে আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা। এখন পর্যন্ত সাত প্রতিষ্ঠান দরপত্রের নথি কিনেছে।
দরপত্রের শর্ত শিথিল করে আরও প্রতিষ্ঠানকে নিলামে টানার পারামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। সেই সঙ্গে বছরে বিনিয়োগের ৭৫ শতাংশ পর্যন্ত ফেরত পাওয়ার সুযোগসহ উৎপাদন অংশীদারি চুক্তির বেশকিছু ধারা সংশোধনের কথাও বলছেন জ্বলানি বিশেষজ্ঞরা।
জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, বলা হয়েছে যে, আমরা যে প্রফিটটা পাব সেটি হবে নগদ অর্থে, গ্যাসে নয়। এ জায়গায় আমাদের আপত্তি রয়েছে। তারা করপোরেট ট্যাক্স যদি কম দেয় বা না দেয়, সে ক্ষেত্রে তাদের ভাগের গ্যাসের দাম কমাতে হবে। কস্ট রিকভারির যে সমস্ত ক্লজ রয়েছে, সেগুলোকে সংশোধন করতে হবে। ২০১২ সালে ভারত ও ২০১৪ সালে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হয়। ইতোমধ্যে প্রতিবেশী দুই দেশই সমুদ্রে গ্যাস উত্তোলন শুরু করেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ