ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

শতকোটি ব্যয়ের সিনেমার আয় ১১৩৩ কোটি টাকা ছাড়িয়ে

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৪ ১০:২৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৪ ১০:২৩:৩৯ অপরাহ্ন
শতকোটি ব্যয়ের সিনেমার আয় ১১৩৩ কোটি টাকা ছাড়িয়ে
বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা গত ১৫ আগস্ট বিশ্বের ৩ হাজার পর্দায় মুক্তি পায়। মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহে বাজিমাত করে ‘স্ত্রী টু’। চলতি বছরে বেশ কটি হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে।
প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার মধ্যে এটি শীর্ষে। শুধু তাই নয়, চলতি বছরে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায়ও সবার উপরে ‘স্ত্রী টু’। ৭৮.১৯ কোটি রুপি (১১০ কোটি ৮৬ লাখ টাকার বেশি) বাজেটে নির্মিত হয়েছে ‘স্ত্রী টু’। এটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান ও জ্যোতি দেশপান্ডে। মুক্তির পর কেটে গেছে ৩৩ দিন। এখনো বক্স অফিসে রাজকুমার-শ্রদ্ধার সিনেমার জয়রথ চলছে। স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির ৩৩ দিনে শুধু ভারতে ‘স্ত্রী টু’ আয় করেছে ৬৬৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ১৩০ কোটি রুপি।
বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৭৯৫.৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১৩৩ কোটি ৭৬ লাখ টাকার বেশি)। কেবল বক্স অফিসে নয়, দর্শক-সমালোচকরাও সিনেমাটি দেখে প্রশংসা করছেন। রোটেন টমেটোসের তথ্য অনুসারে, ৯ জন সমালোচকের মধ্যে ৭৮ শতাংশ ইতিবাচক রিভিউ দিয়েছেন। দশের মধ্যে সিনেমাটির রেটিং দিয়েছেন ৬.৫। বলিউড হাঙ্গামা পাঁচের মধ্যে রেটিং দিয়েছে ৪.৫। শ্রদ্ধা-রাজকুমার ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক ব্যানার্জি, মুশতাক খান প্রমুখ। তা ছাড়াও সিনেমাটিতে বেশ কজন তারকা ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, তামান্না ভাটিয়া, বরুণ ধাওয়ান প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ