ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

যৌন হেনস্থার শিকার এষা দেওল

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৪ ১২:৪৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৪ ১২:৪৯:২৬ অপরাহ্ন
যৌন হেনস্থার শিকার এষা দেওল
বিনোদন ডেস্ক
পর্দায় মিষ্টি প্রেমের গল্পে লাস্যময়ী নায়িকার চরিত্রে অভিনয় করলেও বাস্তবজীবনে পুরো বিপরীত বলিউড অভিনেত্রী এষা দেওল। কিন্তু এত দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন অভিনেত্রী হয়েছেন যৌন হেনস্তার শিকার। এক শোর মঞ্চে ওঠার সময় দেহরক্ষীদের উপেক্ষা করেই নায়িকাকে বাজেভাবে স্পর্শ করেছিলেন এক যুবক! এরপর হাতেনাতে ধরেও ফেলেন সেই অভিযুক্তকে। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এষা দেওল এ ঘটনা জানিয়ে বলেন, ঘটনাটি প্রায় ২০ বছর আগের। ২০০৫ সালে ছবির প্রচারে পুনে গিয়েছিলেন। সেখানেই ভিড়ের মধ্যে এক আপত্তিকর কাণ্ড ঘটায় এক যুবক। সেই ঘটনা বর্ণনা করে এষা বলেন, ‘ছবির কলাকুশলীরা একে একে মঞ্চে উঠছিলেন। আমি ওদের পেছনে ছিলাম। আমাকে ভিড়ের হাত থেকে বাঁচাতে নিরাপত্তারক্ষীরাও ছিলেন। তবু তার মধ্যে টের পেলাম কেউ আমাকে নোংরাভাবে স্পর্শ করল। টের পাওয়ামাত্রই ঘাড় ঘুরিয়ে ফেললাম। পেয়েও গেলাম যে কুকর্মটা করেছিল। ভিড়ের মধ্যে থেকেই তার জামার কলার ধরে টেনে চড় থাপ্পড় মারা শুরু করেছিলাম।’ এষা আরও বলেন, ‘আমি এমনিতে মাথা গরম মানুষ নই। কিন্তু যখন কোনো কিছু আমার সহ্যের বাঁধ ভেঙে দেয়, তখন রাগে ফেটে পড়ি। আর বিশেষ করে এ রকম পরিস্থিতিতে যে কোনো মেয়ের প্রতিবাদ করা উচিত, যেভাবেই হোক প্রতিবাদ করা উচিত। শুধু বুকের খাঁচা বড় বলে, শারীরিকভাবে নারীর তুলনায় বেশি শক্তিশালী বলে পুরুষেরা এসব করে পার পেয়ে যেতে পারে না।’ উল্লেখ্য, ২০০২ সালে ‘মেরে দিল সে পুচে’র হাত ধরে বলিউডে পা রেখেছিলেন এষা দেওল। ‘তুম জানো না হাম’, ‘ধুম’, ‘যুবা’, ‘নো এন্ট্রি’, ‘কাল’, ‘পেয়ারে মোহন’, ‘কাশ’, ‘ম্যায় আইসা হি হুঁ’, ‘ডার্লিং’, ‘জাস্ট ম্যারেড’ মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ