ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বৃষ্টির দিনে চুলের সমস্যা? পরিষ্কার করার জাদুকরী টিপস! স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ

আরও ৮৬ কারখানায় বন্ধের নোটিশ ১৩৩টিতে ছুটি

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৪ ০২:৫০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৪ ০২:৫০:৩৫ অপরাহ্ন
আরও ৮৬ কারখানায় বন্ধের নোটিশ ১৩৩টিতে ছুটি
সকালে বেশ কিছু কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কর্মবিরতিসহ কারখানা থেকে বের হয়ে যায়
সাভার প্রতিনিধি
অব্যাহত শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে আশুলিয়ার শিল্পাঞ্চলের ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এই তথ্য জানিয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, তবে কোনো কারখানায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গত বুধবার বিজিএমইএ নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক দলের আহ্বানে আশুলিয়ায় সমাবেশে শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান ও বন্ধ কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।
তবে সকাল ৮টার দিকে অনেক কারখানা খুলে দেওয়া হলেও দুপুর পযর্ন্ত ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আর ১৩৩টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে।
পুলিশ সুপার সারোয়ার জানান, কিছু কারখানায় অভ্যন্তরীণ বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল। সেসব কারখানার শ্রমিকরা কাজে যোগ দেয়নি। এছাড়া সকালে বেশ কিছু কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কর্মবিরতিসহ কারখানা থেকে বের হয়ে যায়।
পরে পর্যায়ক্রমে ১৩৩টি কারখানায় উৎপাদন বন্ধ হলে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেন। এছাড়া ৮৬টি কারখানায় শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিশ লাগিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া শিল্পাঞ্চলে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ