ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে-আমীর খসরু কুমিল্লায় গুলি করে ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা শীতে আশঙ্কাজনক হারে আগুনে পোড়া রোগী বাড়লেও চিকিৎসা সঙ্কট তীব্র উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে ভোটে নিরাপত্তা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দিয়েছে হিন্দু মহাজোট গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ সরকারের মর্যাদা ও সংগ্রামের প্রতীক খালেদা জিয়া ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাঞ্জলি গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ৩ ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার ১০ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নতুনধারা ফাউন্ডেশন রাঙামাটিতে গাড়ি পড়ে নিহত ২ জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই মাছ-মাংস সাধারণ মানুষের নগালের বাইরে, কিছুটা কমেছে ডিমের দাম দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার রূপান্তরে ‘ঢাকা ঘোষণা’

১৭ কোটি টাকা লাভে কঙ্গনার বাংলো বিক্রি

  • আপলোড সময় : ১০-০৯-২০২৪ ০৯:৫৫:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৪ ০৯:৫৫:৪৭ অপরাহ্ন
১৭ কোটি টাকা লাভে কঙ্গনার বাংলো বিক্রি
বিনোদন ডেস্ক
বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত তার মুম্বাইয়ের বাংলো বিক্রি করে দিলেন। বান্দ্রার পালি হিলের বাংলোটি বিক্রি করে মোটা অঙ্কের অর্থ লাভ করলেন এই অভিনেত্রী। কঙ্গনার বাংলো বিক্রির কাগজপত্র টাইমস অব ইন্ডিয়া হাতে পেয়েছে। এসব কাগজপত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৩ হাজার ৭৫ স্কয়ার ফুটের বাংলোটি ৩২ কোটি রুপিতে বিক্রি করেছেন কঙ্গনা রাণৌত। এ বাংলাতে ৫৬৫ স্কয়ার ফুটের গাড়ি পার্কিং সুবিধাও রয়েছে। ২০১৭ সালের ২০ কোটি রুপিতে বাংলোটি কিনেছিলেন কঙ্গনা। গত ৫ সেপ্টেম্বর ৩২ কোটি রুপিতে এটি বিক্রি করেন এটি। সাত বছরের ব্যবধানে এ বাংলো বিক্রি করে ১২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি ৮ লাখ টাকার বেশি) লাভবান হলেন কঙ্গনা। ভারতের জমি কেনাবেচার ওয়েবসাইট কোড এস্টেটের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছিল, কঙ্গনার প্লটটির সাইজ ২৮৫ মিটার। বাংলোর ভবন তৈরি করা হয়েছে ৩ হাজার ৪২ স্কয়ার ফুটের ওপরে। নান্দনিকভাবে তৈরি করা হয়েছে দু’তলা বাড়িটি। এ বাংলোর ফার্স্ট ফ্লোরে ১২৫০ স্কয়ার ফুটের সাউন্ড প্রুফ এডিটিং রুম তৈরি করেছিলেন কঙ্গনা। মানে তার মণিকর্ণিকা ফিল্মস এ বাংলোতে অবস্থিত। কয়েক মাস আগে ভারতে অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচন। এতে বিজেপির টিকিট নিয়ে হিমাচলের মান্ডি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কঙ্গনা। শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাওয়ার জন্য রওনা হন। চন্ডিগড় এয়ারপোর্টে পৌঁছানোর পর কঙ্গনাকে থাপ্পড় মারেন কনস্টেবল কুলবিন্দর। এ নিয়ে জলঘোলা কম হয়নি। কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজাস’। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় এটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে। বক্স অফিসে আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি। ‘ইমার্জেন্সি’ ও নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ এখন কঙ্গনার হাতে রয়েছে। ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। এটি পরিচালনাও করছেন তিনি। নানা জটিলতার পর সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছেন এই অভিনেত্রী।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য