ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন ‘অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ : তারেক রহমান মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি-আইনজীবীকে বললেন ইসি মাছউদ অবশেষে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত ত্রয়োদশ নির্বাচনে বাড়ছে সাইবার হামলা-অপপ্রচার সংকট কাটাতে এলপিজি গ্যাস আমদানি করবে বিপিসি গণভোটে হ্যাঁ প্রচারে সরকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার চালু হচ্ছে না হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে মাদক ও আগ্নেয়াস্ত্র শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি-আমীর খসরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে-উপদেষ্টা ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোওয়া-মিলাদ আমরা কোনো দলের না, শুধু মানুষকে সচেতন করবো -স্বাস্থ্য উপদেষ্টা ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন : সিইসিকে মির্জা ফখরুল

পরকীয়া প্রেমিকের’ দেনার দায়ে মা-ছেলেসহ তিন খুন : পুলিশ

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ১২:৪৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ১২:৪৩:২১ পূর্বাহ্ন
পরকীয়া প্রেমিকের’ দেনার দায়ে মা-ছেলেসহ তিন খুন : পুলিশ
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় এক যুবকের ধারের টাকা পরিশোধ না করায় মা-ছেলেসহ তিন জনকে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত নারীর ‘পরকীয়া প্রেমিক’ হিসেবে উল্লেখ করা ওই যুবককে গ্রেপ্তারের পর গত শনিবার বিকালে এই তথ্য জানিয়েছেন হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন। আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আক্তার হোসেনের (২৭) হোমনার শ্রীমদ্দি চরেরগাঁও এলাকায়। তিনি ওই গ্রামের হক মিয়ার ছেলে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। গত শনিবার বিকালে ওসি জয়নাল আবেদীন বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আক্তার হোসেন নিহত মাহমুদার সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল বলে জানান। এর সূত্র ধরে আক্তার হোসেনের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেন মাহমুদা। কিন্তু টাকা ফেরত না দিয়ে ‘দেব-দিচ্ছি ‘ করে টাল-বাহানা করতে থাকেন মাহমুদা। আক্তার হোসেনের বরাতে ওসি বলেন, এ নিয়ে দুজনের মধ্যে কয়েক দফা বাগবিতণ্ডা হয়। সবশেষ বুধবার সন্ধ্যায় আক্তারকে তার পাওনা টাকা ফেরত দেবেন বলে বাড়িতে ডাকেন মাহমুদা। পরে রাতে মাহমুদা, তার ছেলে সাহাব উদ্দিন এবং মাহমুদার স্বামীর ভাতিজি তিশা আক্তারসহ একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। “তিশা ও সাহাব ঘুমিয়ে গেলে গভীর রাতে মাহমুদা ও আক্তারের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে মাহমুদাকে মাথায় আঘাত করে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন আক্তার। “পরে তিনি ভাবতে থাকেন তিশা ও সাহাব তো তাকে দেখেছে। তারা যদি আক্তারের কথা বলে দেয়- সেই আশঙ্কা থেকে তাদের দুজনকেও গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন। এবং মরদেহ তিনটি শোবার ঘরের খাটের ওপর রেখে পালিয়ে যান।” ওসি জয়নাল আরও বলেন, বৃহস্পতিবার সকালে হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামের ভূঁইয়া বাড়ি থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, ওই গ্রামের শাহপরানের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), তাদের ৯ বছরের ছেলে সাহাব উদ্দিন এবং শাহপরানের মামাতো ভাই ও প্রতিবেশী রেজাউল করিমের মেয়ে তিশা আক্তার (১৪)। শাহপরান ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি মাসে দু-একবার করে বাড়িতে আসতেন। স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী তিশা আত্মীয়তার সুবাদে প্রায় সময় ওই বাড়িতে মাহমুদার সঙ্গে থাকতেন। ওসি বলেন, এ ঘটনায় নিহত মাহমুদার বাবা বাদী হয়ে হত্যা মামলা করার পর ঘটনার রহস্য উদঘাটনে নামে পুলিশ এবং হত্যাকারী আক্তারকে শনাক্ত করতে সক্ষম হয়। আক্তার হোসেনকে গত শনিবার বিকালে আদালতে তোলা হলে ঘটনার দায় স্বীকার করে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলেও জানান ওসি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত

স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত