ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

ফুটবল খেলতে নিষেধ করায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৪ ১২:৩২:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৪ ১২:৩২:৩১ পূর্বাহ্ন
ফুটবল খেলতে নিষেধ করায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় বাড়ির পাশে ফুটবল খেলতে নিষেধ করায় সুরুজ আলী (৫৯) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। অভিযুক্ত যুবকের নাম জাফর আলী। গত মঙ্গলবার বিকেলে উপজেলার কুমারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুরুজ আলী নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরনপুর কুমারকান্দা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত জসিম উদ্দিনের ছেলে। জাফর আলী একই গ্রামের মাহবুবের ছেলে। মাহবুব পূর্বে সুরুজ আলীর ব্যবসায়িক পার্টনার ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনার পূর্বধলা উপজেলার কুমারকান্দা গ্রামের সুরুজ আলী ও একই গ্রামের প্রতিবেশী মাহবুব এক সাথে শেয়ারে ফিশারীর ব্যবসা করতেন। মতের অমিল হওয়ায় সুরুজ আলী এক বছর আগে মাহাবুবের কাছ থেকে চলে যান। এর মধ্যে মঙ্গলবার বিকেলে সুরুজ আলীর বাড়ির পাশের জমিতে মাহবুবের ছেলে জাফর আলী কয়েকজনকে নিয়ে ফুটবল খেলছিল। ঘরের জানালায় বল এসে পড়লে তাদেরকে খেলা বন্ধ করতে বলেন সুরুজ আলী। এ নিয়ে মাহাবুবের ছেলে জাফর খেলা বন্ধ করবে না বলে সুরুজ আলীর সাথে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে জাফর আলী সুরুজকে কিল ঘুষি ও খাটের ছেলা দিয়ে মারপিট শুরু করেন। এতে সুরুজ আলী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করে। একই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর থেকে জাফর আলী ও মাহাবুব পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
পূর্বধলা থানার পরিদর্শক তদন্ত মো. মাসুদ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সুরুজ আলীর লাশ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে আছে। ময়না তদন্তের পর সুরতহাল রিপোর্ট করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ