ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

নতুন আবহে নজরুলের গান

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৪ ১০:৫৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৪ ১০:৫৩:৫৩ অপরাহ্ন
নতুন আবহে নজরুলের গান

বিনোদন ডেস্ক
প্রেম, সাম্য ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস ছিলো গতকাল মঙ্গলবার। এ উপলক্ষে তার ‘দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার হে’ গানটি নতুন আঙ্গিকে প্রকাশ করেছে আরটিভি মিউজিক। বিপ্লবী এই গানটি নতুন করে কণ্ঠে তুলে নিয়েছেন পান্থ কানাই, অনিমেষ রায় ও সৈয়দ সুজন। নিতাই ঘটকের আদি সুরে এর সংগীত পরিচালনা করেছেন সৈয়দ সুজন। ভিডিও পরিচালনা করেছেন নূর হোসেন হীরা। গানটি নিয়ে পান্থ কানাই বলেন, ১৯২৬ সালের ২ মে থেকে ১৮ মে কলকাতায় যে দাঙ্গা হয়, তার প্রতিবাদ এবং হুঁশিয়ারিস্বরূপ ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শিরোনামে কবি নজরুল এ গান রচনা করেছিলেন। এটি তার ‘সর্বহারা’ কাব্যগ্রন্থে স্থান পেয়েছিল। এত বছর পরেও গানটিকে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নেন অনেকে। এ ধরনের একটি গান নতুন সংগীতায়োজনে গাইতে পেরে ভালো লাগছে। আশা করছি, শ্রোতাদের এটি পছন্দ হবে। গানটি নির্মাণের প্রেক্ষাপট সম্পর্কে নূর হোসেন হীরা বলেন, জুলাইয়ের মাঝামাঝি থেকে ছাত্র-জনতার যে ত্যাগ এবং প্রতিরোধ দেখেছি, সেখান থেকেই এই গানটি নির্মাণের চিন্তা মাথায় ঘুরছিল। পাশাপাশি দেশজুড়ে হঠাৎ বন্যায় লাখ লাখ মানুষ যেভাবে প্রতিকূল পরিস্থিতিতে পড়েছে এবং তাদেরকে উদ্ধার করতে অন্যরা যেভাবে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে এসেছে সেই সামগ্রিকতাও আমার এই গানকে নির্মাণ করতে প্রেরণা জুগিয়েছে। তিনি আরও বলেন, পান্থ কানাইসহ সবাই অসাধারণ পারফর্ম করেছেন। আশাকরি সবাই উপভোগ করবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়