ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

আসছে এক সিনেমায় তিন খান

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৪ ১০:২১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৪ ১০:২১:২৮ পূর্বাহ্ন
আসছে এক সিনেমায় তিন খান আসছে এক সিনেমায় তিন খান

বিনোদন ডেস্ক
সদ্যই মুকেশ আম্বানির ছেলের বিয়েতে মঞ্চে একসঙ্গে দেখা গেছে বলিউডের তিন মহারথীকেশাহরুখ, সালমান ও আমির খানএবার সিনেমার পর্দায়ও কি আসতে চলেছেন তিন খান? যদি তাই হয় তবে ভারতীয় সিনেমার ইতিহাসে এটিই হবে সবচেয়ে আলোচিত ফ্রেমযদিও এই তিন মহাতারকাকে একফ্রেমে দেখার স্বপ্ন গত কয়েক দশক ধরেই পুষে আসছেন অনুরাগীরাতবে সেই স্বপ্ন পূরণ হয়নি কখনোকিন্তু হঠাৎ করেই আমির খানের মুখে শোনা গেল আশার বানী! তবে কি সিনেমাপ্রেমীদের সেই স্বপ্ন সত্যি হওয়ার পালা? গত বৃহস্পতিবার ছিল আমির খানের ৫৯তম জন্মদিনএদিন সকালে মিডিয়ার কর্মীদের সঙ্গে কেক কাটেন তিনিসেই সময় পাশে ছিলেন প্রাক্তন দ্বিতীয় স্ত্রী কিরণ রাওতবে, অনেকের মনেই প্রশ্ন, আমিরের জন্মদিনে শাহরুখ আর সালমান কীভাবে শুভেচ্ছা জানালেন! তবে তখন তা না জানা গেলেও, জন্মদিন উপলক্ষে লাইভে এসে দুই খান বন্ধুকে নিয়ে মুখ খুললেন বলিউডের মিস্টার পারফেকশনিস্টজন্মদিন উপলক্ষে আমির খান তাঁর প্রোডাকশন হাউসের অফিসিয়াল পেজ থেকে লাইভে আসেনভক্তদের সাথে আড্ডা গল্পে মেতে উঠেননিজের কাল্ট ক্লাসিক আন্দাজ আপনা আপনা’-এর বহুল প্রত্যাশিত সিক্যুয়েল নিশ্চিত করে ভক্তদের আনন্দিত করেনসেই সঙ্গে ভবিষ্যতে শাহরুখ খান এবং সালমান খানকে নিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেনলাইভে ভক্তদের সঙ্গে কথোপকথনে তিন খানের একসঙ্গে পর্দায় আবির্ভূত হওয়ার সম্ভাবনা সম্পর্কে প্রশ্নের জবাবে আমির জানান, তাঁরা অনেকদিন ধরেই এটা নিয়ে চিন্তা করছেনতারা ৩ জনই একসঙ্গে কাজ করা এবং তাদের দর্শকদের জন্য বিশেষ কিছু তৈরি করার জন্য মুখিয়ে আছেনআমির বলেন, ‘এমনকী আমিও মনে করি আমাদের একসঙ্গে একটি ফিল্ম করা উচিতআমরা যখন একসঙ্গে ছিলাম, শাহরুখ, সালমান এবং আমি, আমরাও ভাবছিলাম যে আমাদের ক্যারিয়ারে একসঙ্গে একটি সিনেমা করতে হবেআমাদের চেষ্টা করা উচিত যাতে সেরকম একটা সিনেমা বানানো যায়আমাদের দর্শকদের জন্য এমন ভাবনা আমাদের মাথাতেও আছেআমি আশা করি, ভালো স্ক্রিপ্ট পেলে তাতে তিনজনই হ্যাঁ বলবআমি শাহরুখ আর সালমান, তিন জনই একসঙ্গে কাজ করতে খুব আগ্রহী২০২২ সালের লাল সিং চাড্ডার ব্যর্থতার পরে অভিনয় থেকে বিরতি নিয়েছেন আমির খানতবে সম্প্রতি নিজের ফেরার কথা জানিয়েছেন অভিনেতাতাঁর প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনস এখন দুটি নতুন প্রজেক্টে কাজ করেছেএর মধ্যে একটি হল লাপাতা লেডিজযা মুক্তি পেয়েছেএটি পরিচালনা করেছেন আমিরের সাবেক স্ত্রী কিরণ রাওঅন্য প্রজেক্টটি হল লাহোর ১৯৪৭রাজকুমার সন্তোষী পরিচালিত এই সিনেমাতে দেখা যাবে সানি দেওল, অভিমন্যু সিং, প্রীতি জিন্তা এবং শাবানা আজমিকেএছাড়া সিতারে জামিন পারদিয়ে সরাসরি পর্দায় ফিরছেন আমির খানসিনেমাটির শুটিং শুরু হবে শিগগিরিই
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়