ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে-আমীর খসরু কুমিল্লায় গুলি করে ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা শীতে আশঙ্কাজনক হারে আগুনে পোড়া রোগী বাড়লেও চিকিৎসা সঙ্কট তীব্র উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে ভোটে নিরাপত্তা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দিয়েছে হিন্দু মহাজোট গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ সরকারের মর্যাদা ও সংগ্রামের প্রতীক খালেদা জিয়া ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাঞ্জলি গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ৩ ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার ১০ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নতুনধারা ফাউন্ডেশন রাঙামাটিতে গাড়ি পড়ে নিহত ২ জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই মাছ-মাংস সাধারণ মানুষের নগালের বাইরে, কিছুটা কমেছে ডিমের দাম দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার রূপান্তরে ‘ঢাকা ঘোষণা’

প্যান ঝ্যানলের বিশ্ব রেকর্ড

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ১২:১৭:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ১২:১৭:০৩ পূর্বাহ্ন
প্যান ঝ্যানলের বিশ্ব রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্যারিস অলিম্পিকসের পুলে ঝড় তুলছেন অনেকেই, সোনা জিতছেন, রেকর্ডও গড়ছেন, কিন্তু বিশ্ব রেকর্ড ভাঙতে পারছিলেন না কেউঅবশেষ পারলেন প্যান ঝ্যানলে১০০ মিটার ফ্রিস্টাইলে সেরার মুকুট পরার পথে নিজেরই গড়া বিশ্ব রেকর্ড ভেঙেছেন এই চীনা তরুণপ্যারিস লা ডিফঁসা অ্যারেনায় ৪৬ দশমিক ৪০ সেকেন্ড টাইমিং করে ১০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতেন ঝ্যানলে১৯ বয়সী এই সাঁতারু গত ফেব্রুয়ারিতে দোহার সুইমিংপুলে ৪৬ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন০ দশমিক ৪০ সেকেন্ড কম সময় নিয়ে ছয় মাসের মধ্যে নিজের রেকর্ড ভেঙে নতুন করে গড়েছেন, যেন বিশ্বাসই হচ্ছে না ঝ্যানলের! সেরা ফল পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলাম আমিদিন শেষে খুবই বিস্মিত হয়েছি যে, আমি রেকর্ডটা ভেঙেছি এবং এটা জাদুকরি মুহূর্ত ছিলএই ইভেন্টে ঝ্যানলের প্রতিপক্ষ ছিলেন সাবেক বিশ্ব রেকর্ডধারী দাভিদ পোপোভিচি, অস্ট্রেলিয়ার কাইল ক্যালমার্সফ্রান্সের মাক্সিমে গ্রোসুঁতের পক্ষেও বাজি ধরেছিলেন স্বাগতিক সমর্থকরাকিন্তু পেরে ওঠেননি কেউইক্যালমার্স রুপা পেয়েছেন ৪৭ দশমিক ৪৮ সেকেন্ড সময় নিয়েপোপোভিচি ৪৭ দশমিক ৪৯ সেকেন্ড টাইমিং করে পেয়েছেন ব্রোঞ্জ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য