ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

কামালা হ্যারিসকে ইহুদিবিদ্বেষী বললেন ট্রাম্প

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৪ ১২:৩১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৪ ১২:৩১:৫৬ পূর্বাহ্ন
কামালা হ্যারিসকে ইহুদিবিদ্বেষী বললেন ট্রাম্প
জনতা ডেস্ক
মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ এড়িয়ে যাওয়ায় প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসকে ইহুদিবিরোধী বলে মন্তব্য করেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত শুক্রবার দক্ষিণ ফ্লোরিডায় আয়োজিত ধর্মীয় এক বৈঠকে ট্রাম্প বলেন, কামালা ইহুদিদের পছন্দ করেন না। তিনি ইসরাইলকে পছন্দ করেন না। এটি এমনই হয় এবং সব সময় এমনই হবে। তার পরিবর্তন হবে না। বার্তা সংস্থা এএফপি প্রতিবেদনে বলা হয়েছে, কামালা হ্যারিসের স্বামী একজন ইহুদি। তিনি নেতানিয়াহুর বক্তৃতায় অংশগ্রহণ করেননি। ওই সময় তিনি আগেই নির্ধারিত একটি প্রচারণা সভায় অংশ নিয়েছেন। কট্টর ডানপন্থিদের আয়োজিত ঘণ্টাব্যাপী বক্তব্যে ট্রাম্প পুলিশিং, অভিবাসন এবং পরিবেশ সম্পর্কে হ্যারিসের পূর্ববর্তী বিবৃতির বৈধতার প্রশ্ন উত্থাপন করেন। এর আগে বুধবার (২৪ জুলাই) নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শ্যারলটে প্রথম নির্বাচনী প্রচারণায় কামালা হ্যারিসকেউগ্র বামপন্থি উন্মাদবলে উল্লেখ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গর্ভপাতের বিষয়ে কামালা হ্যারিসের অবস্থান নিয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তিনি (কামালা হ্যারিস) শিশুদেরমৃত্যুদণ্ডেরপক্ষে ছিলেন। ট্রাম্প বলেন, তিনি (কামালা হ্যারিস) একজন উগ্র বামপন্থি উন্মাদ। তিনি আমাদের দেশকে ধ্বংস করে দেবেন। আমরা এটি হতে দেব না। এছাড়াও, তিনি হ্যারিসকে বাইডেনের অভিবাসন নীতি নিয়ে অতি উদারবাদী চালিকাশক্তি হিসেবে অভিযুক্ত করেন। গত সপ্তাহে (২১ জুলাই) অনেকটা অপ্রত্যাশিতভাবে বাইডেন তার প্রার্থিতা প্রত্যাহার করেন। একই সঙ্গে ডেমোক্রেট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম ঘোষণা দেন। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিস এরই মধ্যে ডেমোক্রেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিদের সমর্থন পেয়েছেন। আগস্টে পার্টির জাতীয় কনভেনশনে তাকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হতে পারে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ