ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯
ড. ইউনূস

যত তাড়াতাড়ি সম্ভব খাঁচাগুলো সরিয়ে ফেলেন

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৪ ১১:২৭:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৪ ১১:২৭:০৮ পূর্বাহ্ন
যত তাড়াতাড়ি সম্ভব খাঁচাগুলো সরিয়ে ফেলেন
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ ভালো লাগলো, আমাকে খাঁচার মধ্যে ঢোকায়নিখাঁচার বিষয়টা আমি বার বার বলতে থাকবোএটা জাতির প্রতি একটা বড় অপমানএ অপমান আমাদের সহ্য করা উচিত নাবিচার বিভাগের প্রতি আবেদন জানাই, যত তাড়াতাড়ি সম্ভব খাঁচাগুলো সরিয়ে ফেলেনএটার ব্যবহার থেকে আমরা মুক্তি পেতে চাইগতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে অর্থ আত্মসাতের মামলায় হাজিরা দিতে আসেন ড. মুহাম্মদ ইউনূসহাজিরা শেষে আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেনতিনি বলেন, আপনারাও বার বার লেখেন যেন এটা হয়এটা মানবতার প্রতি অপমানকেন মানুষকে পশুর মতো খাঁচায় ভরে রাখবেএটা কোনো বিষয় হলো নাবিচারের বিষয় না, এটা অপমান করার বিষয়জাতিকে অপমান করার বিষয়জাঁতি অপমান থেকে মুক্ত হতে চায়এটা আমার বিষয়ে বলছি নাখাঁচাটাই বিলুপ্ত হয়ে যাওয়া উচিতকারও ক্ষেত্রে প্রযোজ্য নাএটা আদালতে রাখা মানে আমি তোমাকে অপমান করার জন্য এখানে বসছিকিন্তু এখানে তারা বিচারের জন্য এসেছে, অপমাণ করার জন্য নয়এক প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, তাৎক্ষণিকভাবে মামলা-বিচার শেষ করতে চাচ্ছেএ রকম একটা মনোভাব আসছেএটা নিয়ে সন্দেহ প্রকাশ করছিকিছু একটার শিকার তো হচ্ছি বটেএটা প্রতিহিংসা বলেন, হিংসা বলেন, বিদ্বেষ বলেন- বিচার পাচ্ছি নাসোমাবর সকাল ১১টার দিকে ডা. ইউনূসসহ অন্যান্য আসামিরা আদালতে হাজির হনএ দিন মামলাটির সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য ছিলকিন্তু এ মামলায় অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে, যা শুনানির জন্য রয়েছে জানিয়ে সাক্ষ্য পেছানোর আবেদন করা হয়আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২৩ জুলাই তারিখ ধার্য করেনসাক্ষ্যগ্রহণের জন্য সংক্ষিপ্ত সময় হওয়ায় এতে আপত্তি জানান ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনতিনি লম্বা তারিখ ধার্যের আবেদন করেনএতে আপত্তি জানান দুদক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজলড. ইউনূসের আইনজীবী আদালতকে বলেন, আপনার আদালতে আমরা ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিতঅন্যান্য মামলায় লম্বা ডেট দিলেও এটা কেন শর্ট ডেট হবেতখন বিচারক জানান, তার আদালতে একটা মামলার ডেট দুই-তিন দিন পরও পড়েছেতার বিরুদ্ধে পক্ষপাতমূলক বিচারের অভিযোগ আগে কখনও কেউ করেনিএ কথা শোনার পর ড. ইউনূসের আইনজীবী দুঃখ প্রকাশ করেনপরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী ৫ আগস্ট সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেনগত বছরের ৩০ মে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থার উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেনচলতি বছরের ১ ফেব্রুয়ারি এই মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানজানা গেছে, দণ্ডবিধি ও মানিলন্ডারিং আইনে ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের উদ্দেশ্যে স্থানান্তর ও হস্তান্তরের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে এ অভিযোগপত্র দেওয়া হয়েছে১২ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ